উদ্দীপকের শেষ বাক্যটিতে বর্ণিত গুণগুলোর মধ্যে আন্তঃসম্পর্ক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে শেষ বাক্যটির 'বুদ্ধিমান' গুণটি বিভেদক লক্ষণ এবং 'বিচার শক্তিসম্পন্ন' গুণটি উপলক্ষণ। নিচে এ দুই বিধেয়কের আন্তঃসম্পর্ক বিশ্লেষণ করা হলো- বিভেদক লক্ষণ হলো জাত্যর্থের অপরিহার্য অংশ বিশেষ যা দ্বারা একটি উপজাতিকে অন্যান্য উপজাতি থেকে পৃথক করা হয়। যেমন- মানুষ 'বুদ্ধিবৃত্তি' গুণের কারণে অন্যান্য উপজাতি তথা গরু, ঘোড়া, বিড়াল ইত্যাদি প্রাণী থেকে পৃথক। অন্যদিকে, যে গুণ কোনো একটি পদের জাত্যর্থের অংশ না কিন্তু গুণটি অনিবার্যভাবে সেই জাত্যর্থ থেকে নিঃসৃত হয় তাকে উপলক্ষণ বলে। অর্থাৎ একটি পদের উপলক্ষণ বলতে সেই পদের জাত্যর্থের বাইরে কোনো সাধারণ ও অনিবার্য গুণকে বোঝানো হয়। যেমন-'বিবেকসম্পন্ন' গুণটি মানুষ পদের জাত্যর্থের অংশ নয়, কিন্তু এ গুণটি 'বুদ্ধিবৃত্তি' জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়েছে বলে এটা উপলক্ষণ। উদ্দীপকে উল্লিখিত রবীন্দ্রনাথ ঠাকুরের বুদ্ধিমান গুণটি হলো বিভেদক লক্ষণ এবং বিচার শক্তিসম্পন্ন গুণটি হলো উপলক্ষণ। কারণ বিচার শক্তিসম্পন্ন গুণটি মানুষ পদের জাত্যর্থ 'বুদ্ধিবৃত্তি' থেকে নিঃসৃত। সুতরাং, বুদ্ধিমান এবং বিচারশক্তিসম্পন্ন গুণ দুটির মধ্যে আন্তঃসম্পর্ক হলো এদের প্রথমটি জাত্যর্থ এবং দ্বিতীয়টি জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের শেষ বাক্যটিতে বর্ণিত গুণগুলোর মধ্যে আন্তঃসম্পর্ক বিশ্লেষণ…
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর