কৌতুকপ্রিয় কোন ধরনের বিধেয়ক? তার শ্রেণিবিভাগ তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: কৌতুকপ্রিয় হলো অবান্তর লক্ষণ। নিচে অবান্তর লক্ষণের বিভিন্ন প্রকার উল্লেখ করা হলো। যে গুণ বা গুণসমষ্টি কোনো পদের জাত্যর্থের অংশ নয়, কিংবা জাত্যর্থ থেকে অনিবার্যভাবে বেরিয়েও আসে না, তা-ই অবান্তর লক্ষণ। যেমন- মানুষের 'সংগীতপ্রিয়তা', 'হাস্যপ্রিয়তা' গুণগুলো হলো অবান্তর লক্ষণ। অবান্তর লক্ষণকে চারভাগে ভাগ করা যায় যথা- ১. ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। যেমন- ব্যক্তির রুচি, পোশাক, পেশা ইত্যাদি। ২. ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। যেমন- ব্যক্তির জন্মস্থান, বংশ পরিচয় ইত্যাদি। ৩. শ্রেণিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। যেমন- মানুষ শ্রেণির কালো চুল। ৪. শ্রেণিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। যেমন- ঘোড়া শ্রেণির চতুষ্পদ গুণ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
কৌতুকপ্রিয় কোন ধরনের বিধেয়ক? তার শ্রেণিবিভাগ তোমার পাঠ্যবইয়ের আলোকে…
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর