উদ্দীপকে দানাযুক্ত ও দানামুক্ত কলার মাধ্যমে বিধেয়কের কোন ধারণাটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের দানাযুক্ত ও দানামুক্ত কলার মাধ্যমে বিধেয়কের আসন্নতম জাতি ও আসন্নতম উপজাতির ধারণা প্রকাশ পেয়েছে। একটি উপজাতির সবচেয়ে নিকটতম জাতিকে 'আসন্নতম জাতি' বলে। একটি উপজাতি একাধিক জাতির সাথে সম্পর্কিত হতে পারে। ব্যাপকতার দিক থেকে কোনোটি খুব কাছে; আবার কোনোটি দূরে। তবে এদের মধ্যে যেটি সবচেয়ে কাছে সেটিকে উপজাতিটির আসন্নতম জাতি বলে। যদি মানুষকে উপজাতি হিসেবে বিবেচনা করা হয় তবে তার নিকটতম বা আসন্নতম জাতি হবে জীব। একইভাবে একটি জাতি একাধিক উপজাতির সাথে সম্পর্কিত হতে পারে। উপজাতিগুলোর মধ্যে যেটি সবচেয়ে কাছে, তাকে ঐ জাতির আসন্নতম উপজাতি (Proximate Species) বলে। যেমন: 'জীব' যদি জাতি হয় তবে তার আসন্নতম উপজাতি হচ্ছে 'মানুষ' এবং মানুষের আসন্নতম উপজাতি হচ্ছে 'সৎ মানুষ'। উদ্দীপকে, দানাযুক্ত কলা হচ্ছে আসন্নতম জাতি এবং দানামুক্ত কলা হচ্ছে আসন্নতম উপজাতি।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে দানাযুক্ত ও দানামুক্ত কলার মাধ্যমে বিধেয়কের কোন ধারণাটি প্…
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর