উদ্দীপকে উল্লিখিত ১৯৪৫ সালের ১ জানুয়ারি কোন ধরনের বিধেয়ককে নির্দেশ করে? তোমার পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ১৯৪৫ সালের ১ জানুয়ারি হচ্ছে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। অবান্তর লক্ষণ (Accidens) হচ্ছে পদের (Term) এমন গুণ যা কোনো পদের জাত্যর্থের (Connotation) অংশ নয় বা জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় না, কিন্তু পদের মধ্যে সেই গুণগুলোর উপস্থিতি লক্ষ করা যায়। যেমন- বহু মানুষের চুল কালো। এ বাক্যে চুল কালো হওয়ার গুণটি মানুষ পদের অবান্তর লক্ষণ। অবান্তর লক্ষণকে দুই ভাগে ভাগ করা যায়। ১. ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ এবং ২. ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। ব্যক্তির যে গুণগুলো তার মধ্যে সর্বদা এবং অপরিবর্তনীয়ভাবে থাকে তাকে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। যেমন- ব্যক্তির জন্মতারিখ, বংশ পরিচয় ইত্যাদি।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ১৯৪৫ সালের ১ জানুয়ারি কোন ধরনের বিধেয়ককে নির্দেশ …
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর