উদ্দীপকে সুমনের বক্তব্যে কোন ধরনের বিধেয়ককে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে সুমনের বক্তব্য শ্রেণিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণকে (Seperable Accidens of a Class) নির্দেশ করে। যে অবান্তর লক্ষণ কোনো শ্রেণির ক্ষেত্রে কখনও উপস্থিত থাকে আবার কখনও উপস্থিত থাকে না, তাকে শ্রেণিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। যেমন- 'কিছু ঘোড়া হয় লাল'। এখানে ঘোড়া শ্রেণির ক্ষেত্রে লাল গুণটি অবান্তর লক্ষণ এবং তা ঘোড়া শ্রেণির সকল সদস্যের ক্ষেত্রে প্রযোজ্য নয়। লাল ঘোড়া ছাড়াও অন্য রং এর ঘোড়া থাকতে পারে। এমনিভাবে মহিলাদের শাড়ি পরা, ক্রিকেটারদের চুইংগাম খাওয়া ইত্যাদি শ্রেণিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের উদাহরণ। উদ্দীপকের সুমন বলে, তাদের বাগানের কিছু ফুল লাল, কিছু ফুল হলুদ, কিছু ফুল বেগুনী এবং কিছু ফুল নীল। অর্থাৎ এখানে একই শ্রেণির অন্তর্গত গত বিভিন্ন ফুলের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন রং কে নির্দেশ করা হয়েছে। এ কারণে সুমনের বক্তব্যে উল্লিখিত বিধেয়ক হলো শ্রেণিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে সুমনের বক্তব্যে কোন ধরনের বিধেয়ককে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর