উদ্দীপকে সাবিনা আক্তারের জন্মতারিখ এবং চারিত্রিক গুণাবলিতে যে বিধেয়কের প্রতিফলন ঘটেছে তার তুলনামূলক বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে সাবিনা আক্তারের জন্মতারিখ ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ এবং চারিত্রিক গুণাবলি ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণকে নির্দেশ করে। যে অবান্তর লক্ষণ কোনো ব্যক্তি বিশেষের মধ্যে অপরিবর্তনীয় ভাবে বিদ্যমান থাকে তাকে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। যেমন- ব্যক্তির জন্মস্থান, বংশ পরিচয় ইত্যাদি। আর যে অবান্তর লক্ষণ কোনো ব্যক্তি বিশেষের বেলায় সর্বদা বর্তমান থাকে না, মাঝে মাঝে পরিবর্তিত হয় তাকে ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। যেমন- ব্যক্তির পোশাক, রুচি, বাসস্থান ইত্যাদি। উদ্দীপকে বলা হয়েছে, সাবিনা ১৯৮৪ সালের ২০ এপ্রিল জন্মগ্রহণ করে। যেগুলো সাবিনার সাথে অপরিবর্তনীয়ভাবে সর্বদা উপস্থিত। কোনোভাবেই সাবিনার জন্ম সাল ও তারিখ পরিবর্তন সম্ভব নয়। তাই আমরা একে সাবিনার ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলতে পারি। অপরদিকে, সাবিনার চারিত্রিক গুণাবলি যেমন- সাংসারিক কাজের প্রতি ভালোবাসা, গরীব দুঃখীদের সাহায্য করা এগুলো তার পরিবর্তনযোগ্য গুণ। অর্থাৎ এগুলো বর্তমানে উপস্থিত থাকলেও ভবিষ্যতে উপস্থিত নাও থাকতে পারে। তাই একে আমরা বলবো ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। সুতরাং, ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ ও ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণের মধ্যে মূল পার্থক্য হচ্ছে একটিকে ব্যক্তির ক্ষেত্রে পরিবর্তন করা যায় কিন্তু অন্যটিকে পরিবর্তন করা যায় না।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে সাবিনা আক্তারের জন্মতারিখ এবং চারিত্রিক গুণাবলিতে যে বিধেয়…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর