উদ্দীপকের প্রথম বাক্যটিতে কোন ধরনের বিধেয়কের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের প্রথম বাক্যটিতে তথা রবীন্দ্রনাথের জন্মতারিখ হচ্ছে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। অবান্তর লক্ষণ (Accidens) হচ্ছে পদের (Term) এমন গুণ যা কোনো পদের জাত্যর্থের (Connotation) অংশ নয় বা জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় না, কিন্তু পদের মধ্যে সেই গুণগুলোর উপস্থিতি লক্ষ করা যায়। যেমন- বহু মানুষের চুল কালো। এ বাক্যে চুল কালো হওয়ার গুণটি মানুষ পদের অবান্তর লক্ষণ। অবান্তর লক্ষণকে দুই ভাগে ভাগ করা যায়। ১. ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ এবং ২. ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। ব্যক্তির যে গুণগুলো তার মধ্যে সর্বদা এবং অপরিবর্তনীয়ভাবে থাকে তাকে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। যেমন- ব্যক্তির জন্মতারিখ, বংশ পরিচয় ইত্যাদি। উদ্দীপকে প্রথম বাক্যে বর্ণিত রবীন্দ্রনাথ ঠাকুর ১৯৬১ সালের ৭ই মে জন্মগ্রহণ করেন। তার জন্মতারিখ ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। কারণ, তিনি ইচ্ছা করলেই নিজ থেকে এ বৈশিষ্ট্য আলাদা করতে বা পরিবর্তন করতে পারে না। এ বিষয়গুলো সর্বদা অপরিবর্তনীয়ভাবে ব্যক্তির মাঝে বিদ্যমান থাকে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রথম বাক্যটিতে কোন ধরনের বিধেয়কের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা…
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর