জাত্যর্থের সাথে লক্ষণের সম্পর্ক কী?
উত্তর: জাত্যর্থের সাথে লক্ষণের এক গভীর সম্পর্ক বিদ্যমান। যখন কোনো পদ বিশেষ বস্তু বা বস্তুসমূহের অন্তর্গত সাধারণ ও আবশ্যিক গুণসমূহকে নির্দেশ করে তখন সেই সাধারণ আবশ্যিক গুণসমূহকেই সংশ্লিষ্ট পদের জাত্যর্থ বলে। যেমন- মানুষ পদের জাত্যর্থ হচ্ছে জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি নামক দুটি গুণ। অন্যদিকে যে গুণ বা গুণসমূহ একটি জাতির অন্তর্গত একটি উপজাতিকে অন্যান্য উপজাতি থেকে পৃথক করে তাকেই লক্ষণ বলে। যেমন মানুষের জাত্যর্থ জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি। মানুষের বুদ্ধিবৃত্তি গুণটি মানুষকে অন্যান্য উপজাতি যেমন গরু, ছাগল, হাতি, ঘোড়া থেকে আলাদা করেছে। তাই বুদ্ধিবৃত্তি গুণটি মানুষের লক্ষণ বা বিভেদক লক্ষণ। অর্থাৎ বিভেদক লক্ষণ কোনো পদের জাত্যর্থেরই অংশবিশেষ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
জাত্যর্থের সাথে লক্ষণের সম্পর্ক কী?
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর