শেয়ারFacebookWhatsApp

জাত্যর্থ কাকে বলে?

উত্তর: একটি পদ যে আবশ্যিক বা সাধারণ গুণ বা গুণাবলি প্রকাশ করে সেই গুণ বা গুণাবলিকে উক্ত পদের জাত্যর্থ বলে।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

জাত্যর্থ কাকে বলে?

উদ্দীপক

মানুষ বুদ্ধিবৃত্তিসম্পন্ন জীব। এই গুণটির কারণে মানুষ অন্যান্য প্রাণী হতে আলাদা, আবার মানুষের বিচারক্ষমতা ও বিবেকবোধ রয়েছে। এইজন্য মানুষ বিশাল আকৃতির হিংস্র চতুষ্পদ প্রাণীকেও বশে আনতে পারে।

Sylhet · 2019

উত্তর

একটি পদ যে আবশ্যিক বা সাধারণ গুণ বা গুণাবলি প্রকাশ করে সেই গুণ বা গুণাবলিকে উক্ত পদের জাত্যর্থ বলে।

উত্তর

বিধেয় (Predicate) হচ্ছে একটি পদ এবং বিধেয়ক (Predicables) একটি সম্পর্কের নাম বিধায় এরা সমার্থক নয়। যে পদ দ্বারা উদ্দেশ্য সম্বন্ধে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাকেই বলে বিধেয়। যেমন- মানুষ হয় দ্বিপদী। এ যুক্তিবাক্যে 'দ্বিপদী' কথাটি 'মানুষ' পদ সম্বন্ধে স্বীকার করা হয়েছে। কাজেই 'দ্বিপদী' পদটি বিধেয় পদ। কিন্তু এই যুক্তিবাক্যে মানুষ ও দ্বিপদী পদের মধ্যে যে বিশেষ সম্পর্ক বিদ্যমান তাকে বলা হয় বিধেয়ক। সুতরাং বিধেয় ও বিধেয়ক এক নয়। বিধেয় হচ্ছে একটি পদ। অপরদিকে, বিধেয়ক হলো একটি সম্পর্কের নাম।

উত্তর

উদ্দীপকে মানুষকে অন্যান্য প্রাণী হতে আলাদা করার গুণটি হলো বুদ্ধিবৃত্তি। এই 'বুদ্ধিবৃত্তি' গুণটি বিভেদক লক্ষণ নামক বিধেয়ককে নির্দেশ করে।যে গুণের কারণে একই জাতির অন্তর্ভুক্ত একটি উপজাতিকে তার সমজাতীয় অন্যান্য উপজাতি থেকে পৃথক করা হয় তাকে বিভেদক লক্ষণ বলে। বিভেদক লক্ষণ হলো জাত্যর্থের অপরিহার্য অংশ বিশেষ। যেমন- মানুষের মধ্যে রয়েছে 'বুদ্ধিবৃত্তি' ও 'জীববৃত্তি' নামক গুণ। অন্যদিকে, বিভিন্ন প্রাণীর রয়েছে 'জীববৃত্তি' গুণ। এই 'বুদ্ধিবৃত্তি' গুণের কারণে মানুষ তার সমজাতীয় অন্যান্য উপজাতি থেকে পৃথক। এজন্য 'বুদ্ধিবৃত্তি' গুণকে মানুষ পদের বিভেদক লক্ষণ বলে।উদ্দীপকে বলা হয়েছে 'মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন জীব'। এখানে বুদ্ধিবৃত্তি গুণটি মানুষ পদের বিভেদক লক্ষণ। এ গুণের কারণেই মানুষ তার অন্যান্য উপজাতি থেকে আলাদা।

উত্তর

উদ্দীপকে 'বিচার ক্ষমতা' গুণটি উপলক্ষণ এবং 'চতুষ্পদ' গুণটি অবান্তর লক্ষণকে নির্দেশ করে।যে গুণ বা গুণসমষ্টি কোনো পদের জাত্যর্থের অংশ নয় অথচ জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে উপলক্ষণ বলে। যেমন-মানুষ হয় বিচারশক্তিসম্পন্ন। বিচারশক্তিসম্পন্ন গুণটি মানুষ পদের জাত্যর্থের (জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি) অংশ নয়। কিন্তু জাত্যর্থ (বুদ্ধিবৃত্তি) থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়। আবার যে গুণ বা গুণসমষ্টি কোনো পদের জাত্যর্থের অংশ নয় কিংবা জাত্যর্থ থেকে অনিবার্যভাবে বেরিয়েও আসে না, তাকে অবান্তর লক্ষণ বলে। যেমন- সব মানুষ হয় সঙ্গীতপ্রিয়। এই যুক্তিবাক্যে সংগীত প্রিয়তা গুণটি মানুষ পদের জাত্যর্থ (জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি) এর অংশ নয় কিংবা অনিবার্যভাবে নিঃসৃতও নয়। এটি একটি অবান্তর গুণ যা কোনো পদের মধ্যে থাকতে পারে আবার নাও থাকতে পারে।উদ্দীপকে বলা হয়েছে, মানুষের বিচারক্ষমতা ও বিবেকবোধ রয়েছে। এই জন্য মানুষ বিশাল আকৃতির হিংস্র চতুষ্পদ প্রাণীকেও বশে আনতে পারে। এখানে 'বিচারক্ষমতা' গুণটি মানুষ পদের জাত্যর্থের অংশ না। কিন্তু জাত্যর্থ (বুদ্ধিবৃত্তি) থেকে অনিবার্য ও নিঃসৃত হওয়ায় তা উপলক্ষণ। আবার 'চতুষ্পদ' গুণটি জাত্যর্থ থেকে নিঃসৃত না বা জাত্যর্থের অংশও না এই গুণটি কোনো পদের মধ্যে থাকতেও পারে আবার নাও থাকতে পারে, তাই এই গুণটি অবান্তর লক্ষণ।ওপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, 'বিচারক্ষমতা' এবং 'চতুষ্পদ' গুণটির একটি জাত্যর্থ থেকে নিঃসৃত অপরটি জাত্যর্থের সাথে সম্পর্কিত না।
HSCLogic 1st PaperSylhet 2019
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।