শেয়ারFacebookWhatsApp

বিধেয়ক একটি সম্পর্কের নাম- বুঝিয়ে লেখো ।

উত্তর: কোনো জাতি বা শ্রেণিবাচক বিধেয় পদবিশিষ্ট সদর্থক যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে যেসব সম্পর্ক থাকতে পারে সেই সম্পর্ক সমূহকে বিধেয়ক বলে । বিধেয়ক হলো উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে স্বীকৃতিজ্ঞাপক সম্পর্ক। যেমন—“দোয়েল হয় পাখি'। এই যুক্তিবাক্যে উদ্দেশ্য পদ দোয়েল এর সাথে বিধেয় পদ 'পাখি' এর একটি সম্পর্ক স্বীকার করা হয়েছে। এখানে দোয়েল হলো পাখি জাতির অন্তর্ভুক্ত একটি উপজাতি। তাই বলা যায়, বিধেয়ক হলো একটি সম্পর্কের নাম।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

বিধেয়ক একটি সম্পর্কের নাম- বুঝিয়ে লেখো ।

উদ্দীপক

উদাহরণ-১: সকল চতুর্ভূজ হয় চার বাহু দ্বারা বেষ্টিত ক্ষেত্র।উদাহরণ-২: সকল ঘোড়া হয় চতুষ্পদী প্রাণী।

Mymensingh · 2022

উত্তর

যুক্তিবিদ্যার জনক হলেন গ্রিক দার্শনিক এরিস্টটল।

উত্তর

কোনো জাতি বা শ্রেণিবাচক বিধেয় পদবিশিষ্ট সদর্থক যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে যেসব সম্পর্ক থাকতে পারে সেই সম্পর্ক সমূহকে বিধেয়ক বলে । বিধেয়ক হলো উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে স্বীকৃতিজ্ঞাপক সম্পর্ক। যেমন—“দোয়েল হয় পাখি'। এই যুক্তিবাক্যে উদ্দেশ্য পদ দোয়েল এর সাথে বিধেয় পদ 'পাখি' এর একটি সম্পর্ক স্বীকার করা হয়েছে। এখানে দোয়েল হলো পাখি জাতির অন্তর্ভুক্ত একটি উপজাতি। তাই বলা যায়, বিধেয়ক হলো একটি সম্পর্কের নাম।

উত্তর

উদ্দীপকের উদাহরণ-১' বিধেয়ক হিসেবে বিভেদক লক্ষণকে নির্দেশ করে। কেননা চতুর্ভুজের চার বাহু অন্যান্য জ্যামিতিক চিত্র থেকে চতুর্ভুজকে আলাদা করে।নিচে তা ব্যাখ্যা করা হলো-যে গুণ বা গুণাবলি কোনো জাতির অন্তর্গত বিভিন্ন উপজাতির মধ্য থেকে কোনো একটি উপজাতিকে পৃথক করে তাকে বিভেদক লক্ষণ বলে । বিভেদক লক্ষণ তাই কোনো উপজাতির এমন গুণাবলি যা তার সারসত্তাকে প্রকাশ করে। যেমন— মানুষের বিভেদক লক্ষণ হলো 'বুদ্ধিবৃত্তি'। কেননা 'বুদ্ধিবৃত্তি' নামক গুণটি মানুষকে জীব জাতির অন্যান্য উপজাতি গরু ছাগল, ভেড়া ইত্যাদি থেকে পৃথক করে। অর্থাৎ বুদ্ধিবৃত্তির কারণে 'মানুষ' জীব জাতির অন্তর্গত অন্যান্য উপজাতি থেকে পৃথক।উদ্দীপকের 'উদাহরণ-১' এ বলা হয়েছে যে, সকল চতুর্ভুজ হয় চার বাহু দ্বারা বেষ্টিত ক্ষেত্র। এখানে চার বাহু চতুর্ভুজকে অন্যান্য জ্যামিতিক চিত্র থেকে পৃথক করেছে। অর্থাৎ, চার বাহু দ্বারা বেষ্টিত হওয়ার কারণে চতুর্ভুজ অন্যান্য জ্যামিতিক চিত্র থেকে আলাদা। তাই বলা যায়“উদাহরণ-১-এর মাধ্যমে বিধেয়কের প্রকারভেদ বিভেদক লক্ষণ নির্দেশিত হয়েছে।

উত্তর

উদ্দীপকের উদাহরণ-২' এর মাধ্যমে বিধেয়কের প্রকারভেদ জাতি ও উপজাতি নির্দেশিত হয়েছে।উদ্দেশ্য ও বিধেয় দ্বারা নির্দেশিত বিধেয়কের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করা হলো-বিধেয়কের প্রকারভেদ হিসেবে জাতি ও উপজাতির মধ্যে বিভিন্ন দিক দিয়ে সম্পর্ক রয়েছে। উদ্দীপকের 'উদাহরণ-২' এ উপস্থাপন করা হয়েছে যে, 'সকল ঘোড়া হয় চতুষ্পদী প্রাণী'। এখানে 'ঘোড়া' নামক উপজাতিটি 'চতুষ্পদী প্রাণী জাতির অন্তর্ভুক্ত। তাই 'উদাহরণ-২' এর মাধ্যমে বিধেয়কের প্রকারভেদ 'জাতি' ও 'উপজাতি' নির্দেশিত হয়েছে। বিধেয়কের প্রকারভেদগুলোর মধ্যে প্রথমটি হলো জাতি এবং দ্বিতীয়টি হলো উপজাতি । দুটি শ্রেণিবাচক পদ যখন এমনভাবে সম্পর্কযুক্ত থাকে যে এদের একটির ব্যক্ত্যর্থ অন্যটির ব্যক্ত্যর্থের চেয়ে বেশি এবং বেশি ব্যক্ত্যর্থপূর্ণ পদটি কম ব্যক্ত্যর্থপূর্ণ পদটিকে অন্তর্ভুক্ত করে তখন বেশি ব্যক্ত্যর্থপূর্ণ পদটিকে বলা হয় জাতি। আর কম ব্যক্ত্যর্থপূর্ণ পদটিকে বলা হয় উপজাতি। জাতি ও উপজাতির প্রকৃতি পর্যালোচনা করলে দেখা যায় যে, জাতি ও উপজাতি উভয়ই শ্রেণিবাচক পদ। জাতি যেমন একটি শ্রেণি তেমনি উপজাতিও একটি শ্রেণি। জাতি ও উপজাতি উভয়ের নির্দিষ্ট পরিমাণ ব্যক্ত্যর্থ রয়েছে। জাতির মধ্যে যেমন বিশেষ বিশেষ সদস্য অন্তর্ভুক্ত তেমনি উপজাতির মধ্যেও বিশেষ বিশেষ সদস্য অন্তর্ভুক্ত। অর্থ প্রকাশের জন্য জাতি ও উপজাতির একটি অন্যটির ওপর নির্ভরশীল। তাই জাতি ও উপজাতি উভয়ই সাপেক্ষ পদ।তাই বলা যায় যে, জাতি ও উপজাতি পারস্পারিকভাবে নির্ভরশীল ।
HSCLogic 1st PaperMymensingh 2022
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।