উদ্দীপকের প্রিয়ার মায়ের বর্ণনায় ব্যক্তিগত অবিচ্ছেদ্য ও ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ প্রকাশিত হয়েছে। নিম্নে এদের মধ্যকার পার্থক্য বিশ্লেষণ করা হলো।উদ্দীপকে প্রিয়ার মায়ের যে জন্ম তারিখ উল্লেখ করা হয়েছে সেটি ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণকে নির্দেশ করে। কেননা যে অবান্তর লক্ষণ কোনো ব্যক্তির ক্ষেত্রে সব সময় উপস্থিত থাকে তাকে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। কোনো ব্যক্তির জন্ম তারিখে ঐ ব্যক্তির ক্ষেত্রে সব সময় উপস্থিত থাকে। তাই কোনো ব্যক্তির জন্ম তারিখ হলো ঐ ব্যক্তির ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। এভাবে কোনো ব্যক্তির জন্ম স্থান, জন্ম তারিখ প্রভৃতি গুণ যেগুলো কোনো ব্যক্তির ক্ষেত্রে সব সময় উপস্থিত থাকে সেগুলোকে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে।অপরপক্ষে উদ্দীপকের প্রিয়ার মায়ের রুচি, রান্না করার ক্ষমতা গান করার ক্ষমতা ইত্যাদি যে গুণগুলোর উল্লেখ করা হয়েছে সেগুলোর মাধ্যমে ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ প্রকাশিত হয়েছে। কেননা ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলতে সেসব গুণ বা গুণাবলীকে বুঝায় যায় কোনো ব্যক্তির ক্ষেত্রে কোনো কোনো সময় উপস্থিত থাকে এবং কোনো কোনো সময় উপস্থিত থাকে না। যেমন- কোনো ব্যক্তির রুচি, পছন্দ, অভ্যাস, পোশাক ইত্যাদি হলো ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। কেননা এসব গুণ পরিবর্তনশীল। উদ্দীপকে প্রিয়ার মায়ের রুচি, রান্না করার ক্ষমতা, গান করার ক্ষমতা ইত্যাদি গুণগুলো পরিবর্তনশীল তাই এই গুণগুলো ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণকে নির্দেশ করে।পরিশেষে বলা যায় যে, ব্যক্তিগত অবিচ্ছেদ্য ও ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ উভয়ই অবান্তর লক্ষণের দুটি শ্রেণিবিভাগ হলেও এক নয়। ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণের কোনোভাবেই পরিবর্তন হয়না। কিন্তু ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ পরিবর্তিত হয়। তবে উভয় প্রকার অবান্তর লক্ষণ বিধেয়ক সংক্রান্ত আলোচনায় গুরুত্বের দাবিদার।