উদ্দীপকের শেষের দুই বাক্যে 'জন্মস্থান' ও 'জন্মতারিখ' ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, 'বিচক্ষণতা' উপজাতিগত উপলক্ষণ এবং 'মিতভাষী' দ্বারা ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ নামক বিধেয়কের উল্লেখ করা হয়েছে।
যে অবান্তর লক্ষণ বা গুণ কোনো ব্যক্তি বা বস্তুর মধ্যে সবসময় বর্তমান এবং কোনোক্রমে পরিবর্তন যোগ্য নয় তাকে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। যেমন- ব্যক্তির জন্মস্থান, জন্মতারিখ, বংশ ইত্যাদি ব্যক্তির অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। যে অবান্তর লক্ষণ কোনো ব্যক্তির ক্ষেত্রে সর্বদাই বর্তমান থাকে না এবং যা মাঝে মাঝে পরিবর্তিত হতে পারে তাকে ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। যেমন- কোনো ব্যক্তির পোশাক, আচার- ব্যবহার, জীবিকা ইত্যাদি। যখন কোনো পদের উপলক্ষণ উপজাতির নিজস্ব জাত্যর্থ বা লক্ষণ থেকে নিঃসৃত হয় তখন তাকে উপজাতিগত উপলক্ষণ বলে। যেমন- মানুষের 'বিচারশক্তি' গুণ। এ গুণটি মানুষের লক্ষণ 'বুদ্ধিবৃত্তি' থেকে নিঃসৃত। তাই বিচারশক্তি একটি উপজাতিগত উপলক্ষণ।
উদ্দীপকে দেখা যায়, অভিজিৎ ব্যানার্জি ১৯৬১ সালের ২১ ফেব্রুয়ারি ভারতের মুম্বাইতে জন্মগ্রহণ করেন। যা ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণকে নির্দশ করে। আবার, তিনি 'বিচক্ষণতা' দ্বারা উপজাতিগত উপলক্ষণকে নির্দেশ করে। কারণ এ গুণটির উদ্ভব হয়েছে মানুষের বিভেদুক লক্ষণ 'বুদ্ধিবৃত্তি' থেকে। আর 'মিতভাষী' হলো ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। কেননা, এ গুণটি ব্যক্তির ক্ষেত্রে পরিবর্তনশীল।