শেয়ারFacebookWhatsApp

কোন ধরনের যুক্তিবাক্যে বিধেয়ক থাকে না? ব্যাখ্যা কর।

উত্তর: নঞর্থক যুক্তিবাক্যে (Negative Proposition) ও বিশিষ্ট পদে (Individual Term) বিধেয়ক (Predicables) থাকে না। নঞর্থক যুক্তিবাক্যে উদ্দেশ্য (Subject) পদের সাথে বিধেয় (Predicate) পদের সম্পর্ককে অস্বীকার করা হয়। তাই এরূপ যুক্তিবাক্যে বিধেয়ক থাকে না। যেমন: 'সকল ফুল নয় লাল'। এখানে ফুলের সাথে লাল রঙের কোনো সম্পর্ক স্থাপিত হয়নি। আবার, যেসব যুক্তিবাক্যে বিধেয়টি 'বিশিষ্ট পদ' (Individual Term) সেখানে বিধেয়ক থাকে না। যেমন: জীবনানন্দ দাশ, সূর্য, ঢাকা ইত্যাদি।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

কোন ধরনের যুক্তিবাক্যে বিধেয়ক থাকে না? ব্যাখ্যা কর।

উদ্দীপক

তিন বন্ধুর আলোচনায় সুমন বলল, "আমাদের ফুলের বাগান লাল, হলুদ, বেগুনী ও নীল রংয়ের ফুলে ভরপুর।" সুজন বলল, "মানুষই ফুলের বাগানের পরিচর্যা করে ও অন্যান্য পশুপাখির হাত থেকে রক্ষা করে। কলম কেটে ফুলের জাতগুলো উন্নতও করে। কারণ মানুষের মধ্যে বিশেষ ক্ষমতা আছে।" সফিক বলল, "এই মানুষই তাদের উদারতা ও মমতা দিয়ে বিভিন্ন পশুপাখি প্রতিপালন করে।"

Dinajpur · 2017

উত্তর

সদর্থক যুক্তিবাক্যের বিধেয় পদ উদ্দেশ্য পদের সাথে যে সম্পর্ক নির্দেশ করে তাকে বলা হয় বিধেয়ক (Predicables) ।

উত্তর

নঞর্থক যুক্তিবাক্যে (Negative Proposition) ও বিশিষ্ট পদে (Individual Term) বিধেয়ক (Predicables) থাকে না। নঞর্থক যুক্তিবাক্যে উদ্দেশ্য (Subject) পদের সাথে বিধেয় (Predicate) পদের সম্পর্ককে অস্বীকার করা হয়। তাই এরূপ যুক্তিবাক্যে বিধেয়ক থাকে না। যেমন: 'সকল ফুল নয় লাল'। এখানে ফুলের সাথে লাল রঙের কোনো সম্পর্ক স্থাপিত হয়নি। আবার, যেসব যুক্তিবাক্যে বিধেয়টি 'বিশিষ্ট পদ' (Individual Term) সেখানে বিধেয়ক থাকে না। যেমন: জীবনানন্দ দাশ, সূর্য, ঢাকা ইত্যাদি।

উত্তর

উদ্দীপকে সুমনের বক্তব্য শ্রেণিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণকে (Seperable Accidens of a Class) নির্দেশ করে। যে অবান্তর লক্ষণ কোনো শ্রেণির ক্ষেত্রে কখনও উপস্থিত থাকে আবার কখনও উপস্থিত থাকে না, তাকে শ্রেণিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। যেমন- 'কিছু ঘোড়া হয় লাল'। এখানে ঘোড়া শ্রেণির ক্ষেত্রে লাল গুণটি অবান্তর লক্ষণ এবং তা ঘোড়া শ্রেণির সকল সদস্যের ক্ষেত্রে প্রযোজ্য নয়। লাল ঘোড়া ছাড়াও অন্য রং এর ঘোড়া থাকতে পারে। এমনিভাবে মহিলাদের শাড়ি পরা, ক্রিকেটারদের চুইংগাম খাওয়া ইত্যাদি শ্রেণিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের উদাহরণ। উদ্দীপকের সুমন বলে, তাদের বাগানের কিছু ফুল লাল, কিছু ফুল হলুদ, কিছু ফুল বেগুনী এবং কিছু ফুল নীল। অর্থাৎ এখানে একই শ্রেণির অন্তর্গত গত বিভিন্ন ফুলের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন রং কে নির্দেশ করা হয়েছে। এ কারণে সুমনের বক্তব্যে উল্লিখিত বিধেয়ক হলো শ্রেণিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ।

উত্তর

উদ্দীপকে সুজনের বক্তব্যে বিভেদক লক্ষণ এবং সফিকের বক্তব্যে অবান্তর লক্ষণের ধারণা ফুটে উঠছে। নিচে উভয় বিধেয়কের মধ্যে তুলনামূলক আলোচনা করা হলো- সাধারণভাবে বিভেদক লক্ষণ বলতে বিভেদক বা পার্থক্য করার গুণকে বোঝায়। যে গুণ বা গুণাবলি কোনো জাতির অন্তর্গত অন্যান্য উপজাতি থেকে একটি বিশেষ উপজাতিকে পৃথক করে সেই গুণ বা গুণাবলিকে বিভেদক লক্ষণ বলে। বিভেদক লক্ষণ কোনো উপজাতির সারসত্তাকে প্রকাশ করে। পাশাপাশি অন্যান্য উপজাতি থেকে আলাদা বলে বিবেচিত হয়। যেমন- মানুষের বিভেদক লক্ষণ হচ্ছে বুদ্ধিবৃত্তি। আবার, যে গুণ বা গুণাবলি কোনো পদের জাত্যর্থ বা জাত্যর্থের অংশ নয়, এমনকি জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত নয়, তাকে অবান্তর লক্ষণ বলে। অবান্তর লক্ষণ কোনো পদের জাত্যর্থের অতিরিক্ত ভিন্ন ধরনের কিছু গুণকে নির্দেশ করে। যেমন, মানুষ নয় বুদ্ধিসম্পন্ন শ্বেতাঙ্গ জীব। উদ্দীপকে, সুজনের বক্তব্যে মানুষের যে বিশেষ ক্ষমতার কথা বলা হয়েছে তা হলো বুদ্ধিবৃত্তি। আর এই বুদ্ধিবৃত্তি মানুষকে অন্যান্য সকল প্রাণী থেকে পৃথক করে বলে এটি হলো মানুষের বিভেদক লক্ষণ। আবার, সফিকের বক্তব্যে মানুষের যে উদারতা ও মমতার কথা বলা হয়েছে তা মানুষের জাত্যর্থ নয় বা জাত্যর্থ থেকে নিঃসৃতও নয়, তাই এটি অবান্তর লক্ষণ। সুতরাং আমরা সুজন ও সফিকের বক্তব্যের তুলনামূলক বিশ্লেষণে বলতে পারি, সুজনের বক্তব্য বিভেদক লক্ষণকে নির্দেশ করে বা জাত্যর্থের অংশ এবং সফিকের বক্তব্য অবান্তর লক্ষণকে নির্দেশ করে যা জাত্যর্থের অংশ নয় বা জাত্যর্থ থেকে নিঃসৃতও নয়। অর্থাৎ বিভেদক লক্ষণ ও অবান্তর লক্ষণ পরস্পর ভিন্ন।
HSCLogic 1st PaperDinajpur 2017
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।