দৃশ্যকল্প-১ এ মূলত তিনটি পদের প্রতিফলন ঘটেছে- প্রধান, অপ্রধান ও মধ্যপদ।
সহানুমানে যে পদটি প্রধান আশ্রয়বাক্যে অবস্থান করে এবং পরবর্তীতে সিদ্ধান্তের বিধেয় পদ হিসেবে ব্যবহৃত হয় তাকে প্রধান পদ বলে। অন্যদিকে, যে পদটি অপ্রধান আশ্রয়বাক্যে অবস্থান করে এবং পরে সিদ্ধান্তের উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয় তাকে অপ্রধান পদ বলে। আবার, যে পদ সিদ্ধান্তে থাকে না কিন্তু, প্রধান ও অপ্রধান উভয় আশ্রয়বাক্যেই অবস্থান করে তাকে মধ্যপদ বলে।
দৃশ্যকল্প-১ এ বলা হয়েছে- সব পাখি হয় সুন্দর। কাকাতুয়া হয় পাখি। অতএব, কাকাতুয়া হয় সুন্দর। এখানে, 'সুন্দর' হলো প্রধান পদ, 'কাকাতুয়া' অপ্রধান পদ এবং 'পাখি' হলো মধ্যপদ।