উদ্দীপকে 'দার্শনিক' ও 'জ্ঞানী' পদ দুইটির মধ্যে যে সম্পর্ক প্রকাশিত হয়েছে তা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে 'দার্শনিক' ও 'জ্ঞানী' পদ দুইটির মধ্যকার সম্পর্ককে বিধেয়ক বলে । যুক্তিবিদ্যায় সদর্থক যুক্তিবাক্যের বিধেয় পদ উদ্দেশ্য পদের সাথে যে সম্পর্ক বহন করে তাকে বলা হয় বিধেয়ক । প্রত্যেকটি যুক্তিবাক্যে একটি উদ্দেশ্য ও একটি বিধেয় থাকে। একটি সংযোজকের মাধ্যমে এদের মধ্যে একটি সম্পর্ক প্রকাশ পায়। উদ্দেশ্য হচ্ছে সেই পদ যার সম্বন্ধে কোন কিছু স্বীকার বা অস্বীকার করা হয়। আর বিধেয়ের দ্বারা উদ্দেশ্য সম্বন্ধে কোন কিছু স্বীকার বা অস্বীকার করা হয়। উদ্দেশ্যের সাথে বিধেয়ের এই সম্পর্ককে বিধেয়ক বলে । 'সব দার্শনিক হয় জ্ঞানী' যুক্তিবাক্যে 'দার্শনিক' হচ্ছে উদ্দেশ্য পদ আর 'জ্ঞানী' হচ্ছে বিধেয় পদ। দার্শনিক পদের সাথে জ্ঞানী পদের যে বিশেষ সম্পর্ক তার নাম বিধেয়ক। যুক্তিবাক্যে 'জ্ঞানী' কথাটি দার্শনিক পদ সম্বন্ধে স্বীকার করা হয়েছে। পরিশেষে বলা যায়, যুক্তিবাক্যে উদ্দেশ্য ও বিধেয়ের মাধ্যমে বিধেয়ক নামক সম্বন্ধ প্রকাশ পায়। যেমনটি পেয়েছে উদ্দীপকের 'দার্শনিক' ও 'জ্ঞানী' পদের মাধ্যমে। অর্থাৎ দার্শনিক ও জ্ঞানী পদের সম্বন্ধই হলো বিধেয়ক।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে 'দার্শনিক' ও 'জ্ঞানী' পদ দুইটির মধ্যে যে সম্পর্ক প্রকাশিত …
উদ্দীপক
বিএএফ শাহীন কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর