দৃশ্যকল্প-১ কোন প্রকারের বিধেয়ককে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ দ্বারা লক্ষণ বা বিভেদক লক্ষণ বিধেয়ককে নির্দেশ করে। 'সাধারণ অর্থে বিভেদক লক্ষণ বলতে বিভেদ করার লক্ষণ বা গুণকে বোঝায়। যে গুণ বা গুণাবলি একই জাতির অন্তর্ভুক্ত একটি উপজাতিকে অপরাপর উপজাতি থেকে পৃথক করে সে গুণ বা গুণাবলিকে লক্ষণ বা 'বিভেদক লক্ষণ বলা হয়। আমরা জানি, মানুষসহ গরু, ছাগল, বিড়াল, কুকুর প্রভৃতি উপজাতি 'জীব' জাতির অন্তর্ভুক্ত। এখানে অন্যান্য জীবের মত মানুষের মধ্যে 'জীববৃত্তি' গুণটি রয়েছে। এদিক থেকে মানুষের সাথে অপরাপর জীবের একটা মিল রয়েছে। কিন্তু মানুষের মধ্যে আরও একটি গুণ আছে যা অন্যান্য জীবের মধ্যে নেই। সেটির নাম হলো 'বুদ্ধিবৃত্তি'। এ গুণটি মানুষ উপজাতিকে জীব জাতির অন্তর্ভুক্ত অপরাপর উপজাতি থেকে পৃথক করে। তাই 'বুদ্ধিবৃত্তি' গুণটি মানুষ উপজাতির লক্ষণ বা বিভেদক লক্ষণ। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ বলা হয়েছে, 'জয়িতা উচ্চাঙ্গ নৃত্যে পারদর্শী। একটি দল নাচের বিশেষ মুদ্রার জন্য এই দলটি অন্যান্য দল থেকে আলাদা'। অর্থাৎ একটি বিশেষ মুদ্রা জয়িতার দলকে অপরাপর সকল দল থেকে পৃথক করে; যা বিধেয়কের লক্ষণ বা বিভেদক লক্ষণ সম্পর্কটিকে নির্দেশ করে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ কোন প্রকারের বিধেয়ককে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
নটরডেম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর