প্রথম দৃষ্টান্তে কোন বিধেয়কের ইঙ্গিত এসেছে? ব্যাখ্যা করো।
উত্তর: প্রথম দৃষ্টান্তে ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বিধেয়কের ইঙ্গিত এসেছে। যে অবান্তর লক্ষণ কোনো ব্যক্তি বিশেষের বেলায় সর্বদাই বর্তমান থাকে না এবং যা মাঝে মাঝেই পরিবর্তিত হতে পারে তাকে ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। যেমন- কোনো ব্যক্তির পোশাক, আচার-ব্যবহার, জীবিকা ইত্যাদি ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের দৃষ্টান্ত। যেমনটি উদ্দীপকের প্রথম দৃষ্টান্তেও লক্ষণীয়। উদ্দীপকের প্রথম দৃষ্টান্তে বলা হয়েছে, 'রওনক সাহেব মন্ত্রিত্বের দায়িত্ব খুব ভালোভাবেই পালন করছেন।' এখানে মন্ত্রিত্বের দায়িত্ব ভালোভাবে পালন করা গুণটি জাত্যর্থের অংশ নয়। আবার, জাত্যর্থ থেকে নিঃসৃতও নয়। এছাড়াও গুণটি রওনক সাহেবের বেলায়ও পরিবর্তনশীল। তাই বলা যায়, উদ্দীপকের প্রথম দৃষ্টান্তে ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের ইঙ্গিত রয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
প্রথম দৃষ্টান্তে কোন বিধেয়কের ইঙ্গিত এসেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর