দৃশ্যকল্প-২ এ বর্ণিত অনুমানটি আবর্তনের একটি ভ্রান্ত দৃষ্টান্ত। এখানে A বাক্যের অবৈধ সরল আবর্তন করা হয়েছে।
আবর্তনের নিয়ম অনুসারে A যুক্তিবাক্যের সরল আবর্তন হয় না, কারণ A- বাক্যের আবর্তনে সিদ্ধান্ত হিসেবে পাওয়া যায় I বাক্য। A একটি সার্বিক বাক্য এবং I একটি বিশেষ বাক্য। উদারণস্বরূপ-
A সকল দার্শনিক হয় মানুষ। - আবর্তনীয়
∴ I কিছু মানুষ হয় দার্শনিক। আবর্তিত।
এই আবর্তনটি হলো A বাক্যের আবর্তনের একটি বৈধ দৃষ্টান্ত। আমরা জানি, আবর্তনের নিয়ম অনুসারে আশ্রয়বাক্যের অব্যাপ্য পদ কখনো সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। তাই A বাক্যের সরল আবর্তন করতে গিয়ে যখন আশ্রয়বাক্যের অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হয়ে যায় তখন তা হয় অবৈধ আবর্তন।
উদ্দীপকে দেওয়া আছে সকল প্রবাসীরাই দেশপ্রেমিক। সুতরাং, সকল দেশপ্রেমিকরাই প্রবাসী এর যৌক্তিক রূপ হলো-
A-সকল প্রবাসীরাই হয় দেশপ্রেমিক
A-সকল দেশপ্রেমিকরাই হয় প্রবাসী।
এখানে A বাক্যের সরল আবর্তন করতে গিয়ে আশ্রয়বাক্যের অব্যাপ্য দেশপ্রেমিক পদটি সিদ্ধান্তে এসে ব্যাপ্য হয়ে গেছে। ফলে আবর্তনের নিয়ম লঙ্ঘন হওয়ায় এটি A বাক্যের একটি অবৈধ সরল আবর্তন।
সুতরাং, বিচারমূলক বিশ্লেষণ করে বলা যায় দৃশ্যকল্প-২ এর উদাহরণটি হলো A বাক্যের আবর্তনের একটি অবৈধ দৃষ্টান্ত।