শেয়ারFacebookWhatsApp

বিধেয় ও বিধেয়ক এক নয় কেন?

উত্তর: বিধেয় (Predicate) হচ্ছে একটি পদ এবং বিধেয়ক (Predicables) একটি সম্পর্কের নাম বিধায় এরা এক নয়। যে পদ দ্বারা উদ্দেশ্য সম্বন্ধে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাকেই বলে বিধেয়। যেমন- মানুষ হয় দ্বিপদী। এ যুক্তিবাক্যে 'দ্বিপদী' কথাটি 'মানুষ' পদ সম্বন্ধে স্বীকার করা হয়েছে। কাজেই 'দ্বিপদী' পদটি বিধেয় পদ। কিন্তু এই যুক্তিবাক্যে মানুষ ও দ্বিপদী পদের মধ্যে যে বিশেষ সম্পর্ক বিদ্যমান তাকে বলা হয় বিধেয়ক। সুতরাং বিধেয় ও বিধেয়ক এক নয়। বিধেয় হচ্ছে একটি পদ। অপরদিকে, বিধেয়ক হলো একটি সম্পর্কের নাম।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

বিধেয় ও বিধেয়ক এক নয় কেন?

উদ্দীপক

রবীন্দ্রনাথ ঠাকুর ১৯৬১ সালের ৭ই মে, জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি একজন বুদ্ধিমান ও বিচার শক্তিসম্পন্ন মানুষ ছিলেন।

Comilla · 2017

উত্তর

সদর্থক যুক্তিবাক্যের বিধেয় পদ উদ্দেশ্য পদের সাথে যে সম্পর্ক নির্দেশ করে তাকে বিধেয়ক বলে (Predicables) ।

উত্তর

বিধেয় (Predicate) হচ্ছে একটি পদ এবং বিধেয়ক (Predicables) একটি সম্পর্কের নাম বিধায় এরা এক নয়। যে পদ দ্বারা উদ্দেশ্য সম্বন্ধে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাকেই বলে বিধেয়। যেমন- মানুষ হয় দ্বিপদী। এ যুক্তিবাক্যে 'দ্বিপদী' কথাটি 'মানুষ' পদ সম্বন্ধে স্বীকার করা হয়েছে। কাজেই 'দ্বিপদী' পদটি বিধেয় পদ। কিন্তু এই যুক্তিবাক্যে মানুষ ও দ্বিপদী পদের মধ্যে যে বিশেষ সম্পর্ক বিদ্যমান তাকে বলা হয় বিধেয়ক। সুতরাং বিধেয় ও বিধেয়ক এক নয়। বিধেয় হচ্ছে একটি পদ। অপরদিকে, বিধেয়ক হলো একটি সম্পর্কের নাম।

উত্তর

উদ্দীপকের প্রথম বাক্যটিতে তথা রবীন্দ্রনাথের জন্মতারিখ হচ্ছে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। অবান্তর লক্ষণ (Accidens) হচ্ছে পদের (Term) এমন গুণ যা কোনো পদের জাত্যর্থের (Connotation) অংশ নয় বা জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় না, কিন্তু পদের মধ্যে সেই গুণগুলোর উপস্থিতি লক্ষ করা যায়। যেমন- বহু মানুষের চুল কালো। এ বাক্যে চুল কালো হওয়ার গুণটি মানুষ পদের অবান্তর লক্ষণ। অবান্তর লক্ষণকে দুই ভাগে ভাগ করা যায়। ১. ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ এবং ২. ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। ব্যক্তির যে গুণগুলো তার মধ্যে সর্বদা এবং অপরিবর্তনীয়ভাবে থাকে তাকে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। যেমন- ব্যক্তির জন্মতারিখ, বংশ পরিচয় ইত্যাদি। উদ্দীপকে প্রথম বাক্যে বর্ণিত রবীন্দ্রনাথ ঠাকুর ১৯৬১ সালের ৭ই মে জন্মগ্রহণ করেন। তার জন্মতারিখ ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। কারণ, তিনি ইচ্ছা করলেই নিজ থেকে এ বৈশিষ্ট্য আলাদা করতে বা পরিবর্তন করতে পারে না। এ বিষয়গুলো সর্বদা অপরিবর্তনীয়ভাবে ব্যক্তির মাঝে বিদ্যমান থাকে।

উত্তর

উদ্দীপকে শেষ বাক্যটির 'বুদ্ধিমান' গুণটি বিভেদক লক্ষণ এবং 'বিচার শক্তিসম্পন্ন' গুণটি উপলক্ষণ। নিচে এ দুই বিধেয়কের আন্তঃসম্পর্ক বিশ্লেষণ করা হলো- বিভেদক লক্ষণ হলো জাত্যর্থের অপরিহার্য অংশ বিশেষ যা দ্বারা একটি উপজাতিকে অন্যান্য উপজাতি থেকে পৃথক করা হয়। যেমন- মানুষ 'বুদ্ধিবৃত্তি' গুণের কারণে অন্যান্য উপজাতি তথা গরু, ঘোড়া, বিড়াল ইত্যাদি প্রাণী থেকে পৃথক। অন্যদিকে, যে গুণ কোনো একটি পদের জাত্যর্থের অংশ না কিন্তু গুণটি অনিবার্যভাবে সেই জাত্যর্থ থেকে নিঃসৃত হয় তাকে উপলক্ষণ বলে। অর্থাৎ একটি পদের উপলক্ষণ বলতে সেই পদের জাত্যর্থের বাইরে কোনো সাধারণ ও অনিবার্য গুণকে বোঝানো হয়। যেমন-'বিবেকসম্পন্ন' গুণটি মানুষ পদের জাত্যর্থের অংশ নয়, কিন্তু এ গুণটি 'বুদ্ধিবৃত্তি' জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়েছে বলে এটা উপলক্ষণ। উদ্দীপকে উল্লিখিত রবীন্দ্রনাথ ঠাকুরের বুদ্ধিমান গুণটি হলো বিভেদক লক্ষণ এবং বিচার শক্তিসম্পন্ন গুণটি হলো উপলক্ষণ। কারণ বিচার শক্তিসম্পন্ন গুণটি মানুষ পদের জাত্যর্থ 'বুদ্ধিবৃত্তি' থেকে নিঃসৃত। সুতরাং, বুদ্ধিমান এবং বিচারশক্তিসম্পন্ন গুণ দুটির মধ্যে আন্তঃসম্পর্ক হলো এদের প্রথমটি জাত্যর্থ এবং দ্বিতীয়টি জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত।
HSCLogic 1st PaperComilla 2017
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।