শেয়ারFacebookWhatsApp

অবরোহ অনুমানের সিদ্ধান্ত আশ্রয় বাক্যের তুলনায় কম ব্যাপক হয় কেন?

উত্তর: অবরোহ অনুমানে সার্বিক দৃষ্টান্ত থেকে বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাই সিদ্ধান্ত আশ্রয়বাক্যের তুলনায় কম ব্যাপক হয়। আমরা জানি, অবরোহ অনুমানের নিয়ম অনুযায়ী সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হতে পারবে না। সিদ্ধান্ত আশ্রয়বাক্যের সমব্যাপক বা আংশিক ব্যাপক হতে পারে। কিন্তু কোনোভাবেই আশ্রয়বাক্যের থেকে বেশি ব্যাপক হবে না। যেমন- সকল মানুষ হয় মরণশীল, রীনা হয় একজন মানুষ'। অতএব, রীনা হয় মরণশীল। এই অনুমানে সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে কম ব্যাপক।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

অবরোহ অনুমানের সিদ্ধান্ত আশ্রয় বাক্যের তুলনায় কম ব্যাপক হয় কেন?

উদ্দীপক

দৃশ্যকল্প-১: কিছু প্রাণী হয় সুন্দর। দৃশ্যকল্প-২: সকল প্রবাসীরাই দেশপ্রেমিক সুতরাং সকল দেশপ্রেমিকরাই প্রবাসী।

Chittagong · 2017

উত্তর

কোনো জ্ঞাত বিষয় বা তথ্যের ওপর নির্ভর করে কোনো অজ্ঞাত বিষয় সম্পর্কে জ্ঞান লাভের মানসিক প্রক্রিয়াকে অনুমান (Inference) বলে।

উত্তর

অবরোহ অনুমানে সার্বিক দৃষ্টান্ত থেকে বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাই সিদ্ধান্ত আশ্রয়বাক্যের তুলনায় কম ব্যাপক হয়। আমরা জানি, অবরোহ অনুমানের নিয়ম অনুযায়ী সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হতে পারবে না। সিদ্ধান্ত আশ্রয়বাক্যের সমব্যাপক বা আংশিক ব্যাপক হতে পারে। কিন্তু কোনোভাবেই আশ্রয়বাক্যের থেকে বেশি ব্যাপক হবে না। যেমন- সকল মানুষ হয় মরণশীল, রীনা হয় একজন মানুষ'। অতএব, রীনা হয় মরণশীল। এই অনুমানে সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে কম ব্যাপক।

উত্তর

দৃশ্যকল্প-১ বিশেষ সদর্থক যুক্তিবাক্য বা I বাক্য। I যুক্তিবাক্যের প্রতিবর্তন করতে হয় যুক্তিবাক্য।। যুক্তিবাক্য বিশেষ যুক্তিবাক্য হওয়ায় তার প্রতিবর্তিত হবে বিশেষ যুক্তিবাক্য। অন্যদিকে, I যুক্তিবাক্য যেহেতু সদর্থক যুক্তিবাক্য তাই প্রতিবর্তনের নিয়মানুসারে এর সিদ্ধান্ত বা প্রতিবর্তিত হবে নঞর্থক যুক্তিবাক্য। তাই দেখা যায়, I যুক্তিবাক্যের প্রতিবর্তন করতে হবে বিশেষ নঞর্থক যুক্তিবাক্যে, অর্থাৎ O যুক্তিবাক্যে। উদাহরণ: I- কিছু মানুষ হয় সৎ- প্রতিবর্তনীয় ∴ O- কিছু মানুষ নয় অসৎ- প্রতিবর্তিত। এই দৃষ্টান্তটিতে প্রতিবর্তনের কোনো নিয়ম লঙ্ঘন করা হয়নি। তাই । বাক্যের প্রতিবর্তন করতে হবে বাক্যে। দৃশ্যকল্প-১ এ উল্লিখিত যুক্তিবাক্যটি হলো 'কিছু প্রাণী হয় সুন্দর' যা একটি বিশেষ সদর্থক যুক্তিবাক্য বা I বাক্য। এর প্রতিবর্তন হবে- I - কিছু প্রাণী হয় সুন্দর- প্রতিবর্তনীয়' ∴ O - কিছু প্রাণী নয় অসুন্দর- প্রতিবর্তিত।

উত্তর

দৃশ্যকল্প-২ এ বর্ণিত অনুমানটি আবর্তনের একটি ভ্রান্ত দৃষ্টান্ত। এখানে A বাক্যের অবৈধ সরল আবর্তন করা হয়েছে। আবর্তনের নিয়ম অনুসারে A যুক্তিবাক্যের সরল আবর্তন হয় না, কারণ A- বাক্যের আবর্তনে সিদ্ধান্ত হিসেবে পাওয়া যায় I বাক্য। A একটি সার্বিক বাক্য এবং I একটি বিশেষ বাক্য। উদারণস্বরূপ- A সকল দার্শনিক হয় মানুষ। - আবর্তনীয় ∴ I কিছু মানুষ হয় দার্শনিক। আবর্তিত। এই আবর্তনটি হলো A বাক্যের আবর্তনের একটি বৈধ দৃষ্টান্ত। আমরা জানি, আবর্তনের নিয়ম অনুসারে আশ্রয়বাক্যের অব্যাপ্য পদ কখনো সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। তাই A বাক্যের সরল আবর্তন করতে গিয়ে যখন আশ্রয়বাক্যের অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হয়ে যায় তখন তা হয় অবৈধ আবর্তন। উদ্দীপকে দেওয়া আছে সকল প্রবাসীরাই দেশপ্রেমিক। সুতরাং, সকল দেশপ্রেমিকরাই প্রবাসী এর যৌক্তিক রূপ হলো- A-সকল প্রবাসীরাই হয় দেশপ্রেমিক A-সকল দেশপ্রেমিকরাই হয় প্রবাসী। এখানে A বাক্যের সরল আবর্তন করতে গিয়ে আশ্রয়বাক্যের অব্যাপ্য দেশপ্রেমিক পদটি সিদ্ধান্তে এসে ব্যাপ্য হয়ে গেছে। ফলে আবর্তনের নিয়ম লঙ্ঘন হওয়ায় এটি A বাক্যের একটি অবৈধ সরল আবর্তন। সুতরাং, বিচারমূলক বিশ্লেষণ করে বলা যায় দৃশ্যকল্প-২ এর উদাহরণটি হলো A বাক্যের আবর্তনের একটি অবৈধ দৃষ্টান্ত।
HSCLogic 1st PaperChittagong 2017
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।