রফিক সাহেবের প্রথম উক্তিতে যে দুটি বিধেয়কের ইঙ্গিত এসেছে সেগুলোর সম্পর্ক ব্যাখ্যা করো।
উত্তর: রফিক সাহেবের প্রথম উক্তিতে জাতি ও উপজাতি নামক দুটি বিধেয়কের ইঙ্গিত এসেছে। বিধেয়কের প্রকারভেদ হিসেবে জাতি ও উপজাতির মধ্যে বিভিন্ন দিক দিয়ে সম্পর্ক রয়েছে। উদ্দীপকের রফিক সাহেব ক্লাসে বললেন, প্রাণীকে আমরা মেরুদন্ডী ও অমেরুদণ্ডী প্রাণীতে ভাগ করতে পারি। এখানে 'মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণী' নামক উপজাতিটি 'প্রাণী' জাতির অন্তর্ভুক্ত। তাই রফিক সাহেবের বক্তব্যে বিধেয়কের প্রকারভেদ 'জাতি' ও 'উপজাতি' নির্দেশিত হয়েছে। দুটি শ্রেণিবাচক পদ যখন এমনভাবে সম্পর্কযুক্ত থাকে যে এদের একটির ব্যক্ত্যর্থ অন্যটির ব্যস্ত্যর্থের চেয়ে বেশি এবং বেশি ব্যস্ত্যর্থপূর্ণ পদটি কম ব্যত্যর্থপূর্ণ পদটিকে অন্তর্ভুক্ত করে তখন বেশি ব্যক্ত্যর্থপূর্ণ পদটিকে বলা হয় জাতি। আর কম ব্যস্ত্যর্থপূর্ণ পদটিকে বলা হয় উপজাতি। জাতি ও উপজাতির প্রকৃতি পর্যালোচনা করলে দেখা যায় যে, জাতি ও উপজাতি উভয়ই শ্রেণিবাচক পদ। জাতি যেমন একটি শ্রেণি তেমনি উপজাতিও একটি শ্রেণি। জাতি ও উপজাতি উভয়ের নির্দিষ্ট পরিমাণ ব্যস্ত্যর্থ রয়েছে। জাতির মধ্যে যেমন বিশেষ বিশেষ সদস্য অন্তর্ভুক্ত তেমনি উপজাতির মধ্যেও বিশেষ বিশেষ সদস্য অন্তর্ভুক্ত। অর্থ প্রকাশের জন্য জাতি ও উপজাতির একটি অন্যটির ওপর নির্ভরশীল। তাই জাতি ও উপজাতি উভয়ই সাপেক্ষ পদ। উপজাতি ছাড়া যেমন জাতি হয় না তেমনি জাতির অন্তর্ভুক্ত হয়েই একটি উপজাতি হয়। সুতরাং বলা যায়, জাতি ও উপজাতির মধ্যে পারস্পরিকভাবে নির্ভরশীলতার সম্পর্ক বিদ্যমান।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
রফিক সাহেবের প্রথম উক্তিতে যে দুটি বিধেয়কের ইঙ্গিত এসেছে সেগুলোর সম…
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর