শেয়ারFacebookWhatsApp

দৃষ্টান্ত-১ এ কোন ধরনের বিধেয়ক প্রকাশ করে? ব্যাখ্যা করো।

উত্তর: দৃষ্টান্ত-১ এ 'উপলক্ষণ' বিধেয়ক প্রকাশ করে। যে গুণ কোনো একটি পদের জাত্যর্থের অংশ না কিন্তু গুণটি অনিবার্যভাবে সেই জাত্যর্থ থেকে নিঃসৃত হয় তাকে উপলক্ষণ বলে। অর্থাৎ, একটি পদের উপলক্ষণ বলতে সেই পদের জাত্যর্থের বাইরে কোনো সাধারণ ও অনিবার্য গুণকে বোঝানো হয়। যেমন- ক্ষুধা, তৃষ্ণা ইত্যাদি গুণ মানুষের জাত্যর্থের অংশ নয়। কিন্তু এগুলো মানুষ পদের জাত্যর্থ জীববৃত্তি থেকে অনিবার্যভাবে অনুমিত হয়। তাই ক্ষুধা, তৃষ্ণা ইত্যাদি গুণগুলি মানুষের উপলক্ষণ। অনুরূপ দৃষ্টান্ত লক্ষ করা যায়, উদ্দীপকে 'বিচারবুদ্ধিসম্পন্ন' গুণটির ক্ষেত্রে। উদ্দীপকের দৃষ্টান্ত-১ এ বর্ণিত, রহিম এলাকার বিভিন্ন সমস্যার বিচারবুদ্ধি প্রয়োগ করে সমস্যার সমাধান করে। এখানে 'বিচারবুদ্ধি' গুণটি মানুষ পদের জাত্যর্থের অংশ নয়, কিন্তু এ গুণটি 'বুদ্ধিবৃত্তি' জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়েছে। তাই 'বিচারবুদ্ধি' গুণটি হলো উপলক্ষণ।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

দৃষ্টান্ত-১ এ কোন ধরনের বিধেয়ক প্রকাশ করে? ব্যাখ্যা করো।

উদ্দীপক

দৃষ্টান্ত-১: রহিম এলাকার বিভিন্ন সমস্যার বিচারবুদ্ধি প্রয়োগ করে সমস্যার সমাধান করে।দৃষ্টান্ত-২: কাজী নজরুল ১৮৯৯ সালে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বাবরি চুলের অধিকারী। মানুষ হিসেবে তিনি ছিলেন দ্বিপদ বিশিষ্ট।

চট্টগ্রাম কলেজ · 2025

উত্তর

কোনো জাতি বা শ্রেণিবাচক বিধেয় পদ বিশিষ্ট সদর্থক যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় পদের মধ্যে যে সকল সম্পর্ক থাকতে পারে সেই সম্পর্কসমূহকে বিধেয়ক বলে।

উত্তর

একে অপরের ওপর নির্ভরশীল হওয়ার কারণে জাতি এবং উপজাতি সাপেক্ষ পদ। যে পদ অন্য পদের সাহায্য ছাড়া অর্থপূর্ণ হতে পারে না তাকে সাপেক্ষ পদ বলে। সাপেক্ষ পদ অর্থ প্রকাশের জন্য অন্য পদের ওপর নির্ভরশীল। 'জাতি' ও 'উপজাতি' পদের মধ্যে একটিকে ছাড়া অন্যটা অর্থহীন। উপজাতিকে বাদ দিয়ে কোনো পদই যেমন জাতি হিসেবে বিবেচিত হয় না। তেমনিভাবে জাতিকে বাদ দিয়ে কোনো পদই উপজাতি হিসেবে বিবেচিত হয় না। এ কারণে জাতি এবং উপজাতি সাপেক্ষ পদ।

উত্তর

দৃষ্টান্ত-১ এ 'উপলক্ষণ' বিধেয়ক প্রকাশ করে। যে গুণ কোনো একটি পদের জাত্যর্থের অংশ না কিন্তু গুণটি অনিবার্যভাবে সেই জাত্যর্থ থেকে নিঃসৃত হয় তাকে উপলক্ষণ বলে। অর্থাৎ, একটি পদের উপলক্ষণ বলতে সেই পদের জাত্যর্থের বাইরে কোনো সাধারণ ও অনিবার্য গুণকে বোঝানো হয়। যেমন- ক্ষুধা, তৃষ্ণা ইত্যাদি গুণ মানুষের জাত্যর্থের অংশ নয়। কিন্তু এগুলো মানুষ পদের জাত্যর্থ জীববৃত্তি থেকে অনিবার্যভাবে অনুমিত হয়। তাই ক্ষুধা, তৃষ্ণা ইত্যাদি গুণগুলি মানুষের উপলক্ষণ। অনুরূপ দৃষ্টান্ত লক্ষ করা যায়, উদ্দীপকে 'বিচারবুদ্ধিসম্পন্ন' গুণটির ক্ষেত্রে। উদ্দীপকের দৃষ্টান্ত-১ এ বর্ণিত, রহিম এলাকার বিভিন্ন সমস্যার বিচারবুদ্ধি প্রয়োগ করে সমস্যার সমাধান করে। এখানে 'বিচারবুদ্ধি' গুণটি মানুষ পদের জাত্যর্থের অংশ নয়, কিন্তু এ গুণটি 'বুদ্ধিবৃত্তি' জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়েছে। তাই 'বিচারবুদ্ধি' গুণটি হলো উপলক্ষণ।

উত্তর

দৃষ্টান্ত-২ এ অবান্তর লক্ষণের বিভিন্ন ধরন' প্রকাশ পেয়েছে। যে গুণ বা গুণাবলি কোনো পদের জাত্যর্থ বা জাত্যর্থের অংশ নয়, আবার জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃতও নয়; তাকে অবান্তর লক্ষণ বলে। অবান্তর লক্ষণকে মোট চারভাগে ভাগ করা যায়। যথা- ১. শ্রেণিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, ২. শ্রেণিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, ৩. ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ এবং ৪. ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। উদ্দীপকের দৃষ্টান্ত-২ এ বলা হয়েছে, কাজী নজরুল ইসলাম ১৮৯৯ সালে জন্মগ্রহণ করেন। এখানে কাজী নজরুল ইসলামের 'জন্মসাল' ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। কেননা যে অবান্তর লক্ষণ কোনো ব্যক্তি বিশেষের ক্ষেত্রে সব সময় উপস্থিত থাকে, তাকে ব্যক্তির অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। উদ্দীপকে নজরুলের বাবরি চুলের কথাও বলা হয়েছে। 'বাবরি চুল' হলো ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। কেননা যে অবান্তর লক্ষণ কোনো ব্যক্তির ক্ষেত্রে কখনও উপস্থিত থাকে আবার কখনও উপস্থিত থাকে না তাকে ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। পরিশেষে বলা হয়েছে তিনি ছিলেন 'দ্বিপদ' বিশিষ্ট। এই 'দ্বিপদ' গুণটি শ্রেণিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। কারণ যে অবান্তর লক্ষণ কোনো শ্রেণির ক্ষেত্রে সব সময় উপস্থিত থাকে, তাকে শ্রেণিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। 'দ্বিপদ' গুণটি মানুষের ক্ষেত্রে সব সময় উপস্থিত থাকে। তাই এটি শ্রেণিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। তাই বলা যায়, দৃষ্টান্ত-২ অবান্তর লক্ষণের প্রকরণ হিসেবে শ্রেণিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ এবং ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ প্রকাশিত হয়েছে।
HSCLogic 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।