শেয়ারFacebookWhatsApp

দ্বিতীয় ও তৃতীয় দৃষ্টান্তে যে দুটি বিধেয়কের ইঙ্গিত আছে সেগুলোর তুলনামূলক আলোচনা করো।

উত্তর: উদ্দীপকের দ্বিতীয় ও তৃতীয় দৃষ্টান্তে যথাক্রমে ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ ও ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বিধেয়ক দুটির ইঙ্গিত রয়েছে। নিচে বিধেয়ক দুটির তুলনামূলক আলোচনা করা হলো- উদ্দীপকের দ্বিতীয় দৃষ্টান্তে বলা হয়েছে, 'কিছু মানুষ সৎ।' এখানে 'সততা' গুণটি উল্লেখ করার মাধ্যমে ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ প্রকাশিত হয়েছে। কেননা ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলতে সেসব গুণ বা গুণাবলিকে বুঝায় যা কোনো ব্যক্তির ক্ষেত্রে কোনো কোনো সময় উপস্থিত থাকে আবার কোনো কোনো সময় উপস্থিত থাকে না। যেমন- কোনো ব্যক্তির রুচি, পছন্দ, অভ্যাস, পোশাক ইত্যাদি হলো ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। কেননা এসব গুণ পরিবর্তনশীল। উদ্দীপকে দ্বিতীয় দৃষ্টান্তে ব্যক্তির 'সৎ' গুণটি পরিবর্তনশীল। তাই এ গুণটি ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণকে নির্দেশ করে। অপরপক্ষে, উদ্দীপকের তৃতীয় দৃষ্টান্তে বলা হয়েছে, 'কাজী নজরুল ১৮৯৯ সালে পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন।' এখানে জন্মতারিখ ও জন্মস্থান দ্বারা ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণকে নির্দেশ করা হয়েছে। কেননা যে অবান্তর লক্ষণ কোনো ব্যক্তির ক্ষেত্রে সব সময় উপস্থিত 'থাকে তাকে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। কোনো ব্যক্তির জন্ম তারিখ ও জন্মসাল ঐ ব্যক্তির ক্ষেত্রে সব সময় উপস্থিত থাকে। তাই কোনো ব্যক্তির জন্ম তারিখ ও জন্মসাল হলো ঐ ব্যক্তির ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। পরিশেষে বলা যায়, ব্যক্তিগত বিচ্ছেদ্য ও ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ উভয়ই অবান্তর লক্ষণের দুটি শ্রেণিবিভাগ হলেও এক নয়। ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ পরিবর্তনশীল। কিন্তু ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণের কোনোভাবেই পরিবর্তন হয় না। তবে উভয় প্রকার অবান্তর লক্ষণই বিধেয়ক সংক্রান্ত আলোচনায় গুরুত্বের দাবিদার।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

দ্বিতীয় ও তৃতীয় দৃষ্টান্তে যে দুটি বিধেয়কের ইঙ্গিত আছে সেগুলোর তুলন…

উদ্দীপক

প্রথম দৃষ্টান্ত: রওনক সাহেব মন্ত্রিত্বের দায়িত্ব খুব ভালোভাবেই পালন করছেন।দ্বিতীয় দৃষ্টান্ত: কিছু মানুষ সৎ।তৃতীয় দৃষ্টান্ত: কাজী নজরুল ১৮৯৯ সালে পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2025

উত্তর

যে গুণ কোনো পদের জাত্যর্থের অংশ নয়, অথচ পদটির জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে উক্ত পদের উপলক্ষণ বলে।

উত্তর

নঞর্থক যুক্তিবাক্যে বিধেয়ক থাকে না। বিধেয়ক হচ্ছে যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যকার এক প্রকার সম্পর্ক। এই সম্পর্ক কেবল সদর্থক যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে তৈরি হয়। তাই সদর্থক যুক্তিবাক্যে বিধেয়ক থাকে। নঞর্থক যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদ সম্পর্কে কোনো কিছু অস্বীকার করে। এজন্য নঞর্থক যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে কোনো সম্পর্ক তৈরি হয় না। যেহেতু নঞর্থক যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে সম্পর্ক তৈরি হয় না, তাই নঞর্থক যুক্তিবাক্যে বিধেয়ক থাকে না।

উত্তর

প্রথম দৃষ্টান্তে ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বিধেয়কের ইঙ্গিত এসেছে। যে অবান্তর লক্ষণ কোনো ব্যক্তি বিশেষের বেলায় সর্বদাই বর্তমান থাকে না এবং যা মাঝে মাঝেই পরিবর্তিত হতে পারে তাকে ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। যেমন- কোনো ব্যক্তির পোশাক, আচার-ব্যবহার, জীবিকা ইত্যাদি ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের দৃষ্টান্ত। যেমনটি উদ্দীপকের প্রথম দৃষ্টান্তেও লক্ষণীয়। উদ্দীপকের প্রথম দৃষ্টান্তে বলা হয়েছে, 'রওনক সাহেব মন্ত্রিত্বের দায়িত্ব খুব ভালোভাবেই পালন করছেন।' এখানে মন্ত্রিত্বের দায়িত্ব ভালোভাবে পালন করা গুণটি জাত্যর্থের অংশ নয়। আবার, জাত্যর্থ থেকে নিঃসৃতও নয়। এছাড়াও গুণটি রওনক সাহেবের বেলায়ও পরিবর্তনশীল। তাই বলা যায়, উদ্দীপকের প্রথম দৃষ্টান্তে ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের ইঙ্গিত রয়েছে।

উত্তর

উদ্দীপকের দ্বিতীয় ও তৃতীয় দৃষ্টান্তে যথাক্রমে ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ ও ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বিধেয়ক দুটির ইঙ্গিত রয়েছে। নিচে বিধেয়ক দুটির তুলনামূলক আলোচনা করা হলো- উদ্দীপকের দ্বিতীয় দৃষ্টান্তে বলা হয়েছে, 'কিছু মানুষ সৎ।' এখানে 'সততা' গুণটি উল্লেখ করার মাধ্যমে ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ প্রকাশিত হয়েছে। কেননা ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলতে সেসব গুণ বা গুণাবলিকে বুঝায় যা কোনো ব্যক্তির ক্ষেত্রে কোনো কোনো সময় উপস্থিত থাকে আবার কোনো কোনো সময় উপস্থিত থাকে না। যেমন- কোনো ব্যক্তির রুচি, পছন্দ, অভ্যাস, পোশাক ইত্যাদি হলো ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। কেননা এসব গুণ পরিবর্তনশীল। উদ্দীপকে দ্বিতীয় দৃষ্টান্তে ব্যক্তির 'সৎ' গুণটি পরিবর্তনশীল। তাই এ গুণটি ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণকে নির্দেশ করে। অপরপক্ষে, উদ্দীপকের তৃতীয় দৃষ্টান্তে বলা হয়েছে, 'কাজী নজরুল ১৮৯৯ সালে পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন।' এখানে জন্মতারিখ ও জন্মস্থান দ্বারা ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণকে নির্দেশ করা হয়েছে। কেননা যে অবান্তর লক্ষণ কোনো ব্যক্তির ক্ষেত্রে সব সময় উপস্থিত 'থাকে তাকে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। কোনো ব্যক্তির জন্ম তারিখ ও জন্মসাল ঐ ব্যক্তির ক্ষেত্রে সব সময় উপস্থিত থাকে। তাই কোনো ব্যক্তির জন্ম তারিখ ও জন্মসাল হলো ঐ ব্যক্তির ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। পরিশেষে বলা যায়, ব্যক্তিগত বিচ্ছেদ্য ও ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ উভয়ই অবান্তর লক্ষণের দুটি শ্রেণিবিভাগ হলেও এক নয়। ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ পরিবর্তনশীল। কিন্তু ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণের কোনোভাবেই পরিবর্তন হয় না। তবে উভয় প্রকার অবান্তর লক্ষণই বিধেয়ক সংক্রান্ত আলোচনায় গুরুত্বের দাবিদার।
HSCLogic 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।