দৃষ্টান্ত-৩ এ উল্লিখিত X এর বক্তব্যটিতে কোন যুক্তিবাক্যের কথা বলা হয়েছে এবং Y এর বক্তব্য থেকে কীভাবে পৃথক? বিশ্লেষণ করো।
উত্তর: দৃষ্টান্ত-৩ এ উল্লিখিত X এর বক্তব্যটিতে সার্বিক নঞর্থক যুক্তিবাক্য এবং Y এর বক্তব্যটিতে বিশেষ সদর্থক যুক্তিবাক্যের কথা বলা হয়েছে। সার্বিক নঞর্থক যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় উভয় পদই ব্যাপ্য। যে যুক্তিবাক্যের বিধেয় পদ উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থ অস্বীকার করে তাকে সার্বিক নঞর্থক যুক্তিবাক্য বলে। যেমন- কোন মানুষ নয় গরু। এ যুক্তিবাক্যের বিধেয় পদ 'গরু' উদ্দেশ্য পদের সম্পূর্ণ ব্যক্ত্যর্থ, অস্বীকার করেছে। সার্বিক নঞর্থক যুক্তিবাক্যকে 'E [গণিত] দ্বারা প্রতীকায়িত করা যায়। আবার, বিশেষ সদর্থক যুক্তিবাক্যের উভয় পদই অবাপ্য। যে যুক্তিবাক্যের বিধেয় পদ উদ্দেশ্য পদের আংশিক ব্যক্ত্যর্থকে স্বীকার করে তাকে বিশেষ সদর্থক যুক্তিবাক্য বলে। যেমন- 'কিছু জীব হয় মানুষ'- এ যুক্তিবাক্যে বিধেয় 'মানুষ' পদটি উদ্দেশ্য 'জীব' পদের আংশিক ব্যক্ত্যর্থ স্বীকার করেছে। বিশেষ সদর্থক যুক্তিবাক্যকে 'I [গণিত] দ্বারা প্রতীকায়িত করা হয়। উদ্দীপকের X ও Y এর বক্তব্য পৃথক। কেননা 'X [গণিত] এর বক্তব্য অনুযায়ী সেখানে উদ্দেশ্য ও বিধেয় উভয় পদই ব্যাপ্য। অন্যদিকে, 'Y [গণিত] এর বক্তব্য অনুযায়ী সেখানে উদ্দেশ্য ও বিধেয় উভয় পদই অবাপ্য। 'X [গণিত] এর বক্তব্যে বিধেয় পদ উদ্দেশ্য পদের সম্পূর্ণ ব্যক্ত্যর্থকে অস্বীকার করে। অন্যদিকে, 'Y [গণিত] এর বক্তব্যে বিধেয় পদ উদ্দেশ্য পদের আংশিক বক্তব্যকে স্বীকার করে। পরিশেষে বলা যায়, দৃষ্টান্ত-৩ এ উল্লেখিত X এর বক্তব্যে সার্বিক নঞর্থক এবং Y এর বক্তব্যে বিশেষ সদর্থক যুক্তিবাক্যের কথা বলা হয়েছে। তাই X ও Y এর বক্তব্য একটি অপরটি থেকে পৃথক।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-৩ এ উল্লিখিত X এর বক্তব্যটিতে কোন যুক্তিবাক্যের কথা বলা হ…
উদ্দীপক
কুমিল্লা সরকারি কলেজ, কুমিল্লা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর