দৃষ্টান্ত-১ ও দৃষ্টান্ত-২ এর বাক্যগুলির বস্তুগত রূপ দেখাও এবং যুক্তিবাক্যের কোন প্রকারের অংশ ব্যাখ্যা করো।
উত্তর: দৃষ্টান্ত-১ হলো 'সকল S হয় P [গণিত] - এটি সার্বিক সদর্থক যুক্তিবাক্য এবং দৃষ্টান্ত-২ হলো 'কিছু S নয় P [গণিত] -এটি বিশেষ নঞর্থক যুক্তিবাক্য। দৃষ্টান্ত-১ হলো- 'সকল S হয় P [গণিত] । এখানে S হয় উদ্দেশ্য ও P হয় বিধেয়। যেমন: সকল মানুষ হয় মরণশীল। এখানে মানুষ (S) দ্বারা উদ্দেশ্য এবং মরণশীল (P) দ্বারা বিধেয় বোঝানো হয়েছে। আর দৃষ্টান্ত-২ হলো- 'কিছু S নয় P [গণিত] । এখানে S হলো উদ্দেশ্য ও P হলো বিধেয়। যেমন: কিছু মানুষ নয় বুদ্ধিমান। এখানে মানুষ (S) দ্বারা উদ্দেশ্য এবং মরণশীল (P) দ্বারা বিধেয় বোঝানো হয়েছে। দৃষ্টান্ত-১ এর 'সকল S হয় P [গণিত] হলো সার্বিক সদর্থক যুক্তিবাক্য এবং দৃষ্টান্ত-২ 'সকল S নয় P [গণিত] হলো বিশেষ নঞর্থক যুক্তিবাক্য। যে যুক্তিবাক্যে বিধে পদ উদ্দেশ্য পদের সম্পূর্ণ ব্যক্ত্যর্থকে স্বীকার করে তাকে সার্বিক সদর্থক যুক্তিবাক্য বলে। যেমন- 'সকল দার্শনিক (S) হয় জ্ঞানী (P) এই যুক্তিবাক্যে জ্ঞানী' উদ্দেশ্য পদ 'দার্শনিক পদের সম্পূর্ণ ব্যক্ত্যর্থ স্বীকার করেছে। সার্বিক সদর্থক যুক্তিবাক্যকে 'A [গণিত] দ্বারা প্রতীকায়িত করা হয়। আবার, যে যুক্তিবাক্যের বিধেয় পদ উদ্দেশ্য পদের আংশিক ব্যক্ত্যর্থকে অস্বীকার করে তাকে বিশেষ নঞর্থক যুক্তিবাক্য বলে। যেমন- 'কিছু মানুষ (S) নয় জ্ঞানী (P)। এই যুক্তিবাক্যের বিধেয় পদ 'জ্ঞানী' উদ্দেশ্য 'মানুষ' পদের আংশিক ব্যক্ত্যর্থকে অস্বীকার করেছে। আর বিশেষ নঞর্থক যুক্তিবাক্যকে '০' দ্বারা প্রতীকায়িত করা হয়। তাই বলা যায়, দৃষ্টান্ত-১ 'সকল S হয় P [গণিত] দ্বারা সার্বিক সদর্থক যুক্তিবাক্য ও দৃষ্টান্ত-২ 'কিছু S নয় P [গণিত] দ্বারা বিশেষ নঞর্থক যুক্তিবাক্য বোঝানো হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-১ ও দৃষ্টান্ত-২ এর বাক্যগুলির বস্তুগত রূপ দেখাও এবং যুক্ত…
উদ্দীপক
কুমিল্লা সরকারি কলেজ, কুমিল্লা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর