উদ্দীপকের তথ্য-১ এ যে ধরনের বিধেয়কের প্রকাশ ঘটেছে তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের তথ্য-১ এ বিধেয়ক হিসেবে 'বিচক্ষণ' গুণটি হলো উপলক্ষণ। কোনো জাতি বা শ্রেণিবাচক বিধেয় পদ বিশিষ্ট সদর্থক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদের সাথে বিধেয়পদের যেসব সম্পর্ক হতে পারে সেসব সম্পর্ককে বিধেয়ক বলে। বিধেয়ককে পাঁচ ভাগে ভাগ করা যায় যার মধ্যে একটি হলো উপলক্ষণ। যে গুণ বা গুণাবলি কোনো পদের জাত্যর্থের অংশ নয় কিন্তু জাত্যর্থ থেকে অনিবার্যভাবে পাওয়া যায় সে গুণ বা গুণাবলিকে উপলক্ষণ বলে। উদ্দীপকের তথ্য-১ এ বলা হয়েছে, 'সব দার্শনিক হয় বিচক্ষণ।' এখানে নির্দেশিত গুণটি হলো 'বিচক্ষণ'। বিচক্ষণ গুণটি 'দাশনিক' পদের জাত্যর্থের অংশ নয় কিন্তু জাত্যর্থ (বুদ্ধিবৃত্তি) থেকে অনিবার্যভাবে পাওয়া যায়। তাই -এটি উপলক্ষণ। সুতরাং বলা যায়, উদ্দীপকের তথ্য-১ এ নির্দেশিত গুণটি দ্বারা বিধেয়ক হিসেবে 'উপলক্ষণ'-এর পরিচয় পাওয়া যায়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের তথ্য-১ এ যে ধরনের বিধেয়কের প্রকাশ ঘটেছে তা ব্যাখ্যা করো।
উদ্দীপক
ঢাকা ইমপিরিয়াল কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর