উদ্দীপকে দার্শনিকের জন্মতারিখ দ্বারা কোনো বিধেয়ক, নির্দেশিত হয়েছে কি? ব্যাখ্যা করো।
উত্তর: হ্যাঁ, উদ্দীপকে দার্শনিকের জন্মতারিখ দ্বারা 'ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর' লক্ষণ বিধেয়ক নির্দেশিত হয়েছে। যে অবান্তর লক্ষণ কোনো ব্যক্তি বিশেষের মধ্যে অপরিবর্তনীয়ভাবে বিদ্যমান থাকে তাকে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। যেমন-ব্যক্তির জন্মস্থান, বংশ পরিচয় ইত্যাদি। উদ্দীপক বলা হয়েছে, দার্শনিক গোবিন্দ চন্দ্র দেব ১লা ফেব্রুয়ারি, ১৯০৭সালে জন্মগ্রহণ করেন। জন্মতারিখ ব্যক্তির সাথে সর্বদা অপরিবর্তনীয়ভাবে বিদ্যমান থাকে। কোনোভাবেই ব্যক্তির জন্মসাল বা তারিখ পরিবর্তন সম্ভব নয়। তাই, একে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলা যায়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে দার্শনিকের জন্মতারিখ দ্বারা কোনো বিধেয়ক, নির্দেশিত হয়েছে ক…
উদ্দীপক
আবদুল কাদির মোল্লা সিটি কলেজ, নরসিংদী · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর