মুহিনের ভূমিকা সহানুমানের কোন পদের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের মুহিনের ভূমিকা সহানুমানের মধ্যপদের সাথে তুলনাযোগ্য। যে মাধ্যম অবরোহ অনুমানে পরস্পর সম্পর্কযুক্ত দুটি আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে সহানুমান বলে। একটি সহানুমানে তিনটি পদ থাকে। যেগুলো হলো প্রধানপদ, অপ্রধান পদ ও মধ্যপদ। এদের মধ্যে যে পদটি দুটি আশ্রয়বাক্যে অবস্থান করে কিন্তু সিদ্ধান্তে থাকে না তাকে মধ্যপদ বলে। এ মধ্যপদের সাথে প্রধান পদ ও অপ্রধান পদের সম্পর্কের ওপর নির্ভর করেই সিদ্ধান্তে প্রধান ও অপ্রধান পদের মধ্যে সম্পর্ক স্থাপিত হয়। অর্থাৎ সহানুমানে মধ্যপদ প্রধান আশ্রয়বাক্যের প্রধান পদ এবং অপ্রধান আশ্রয়বাক্যের অপ্রধান পদের সাথে ব্যবহৃত হয়ে এদের মধ্যে একটি অনিবার্য সম্পর্ক তৈরি করে। আর এই অনিবার্য সম্পর্কের ভিত্তিতেই সিদ্ধান্ত অনুমিত হয়। অর্থাৎ মধ্যপদটি হচ্ছে প্রধান পদ ও অপ্রধানের পদের মধ্যে সম্পর্ক স্থাপনের একমাত্র মাধ্যম বা যোগসূত্র। উদ্দীপকের মুহিন শাহীন ও লালিয়ার সাংসারিক দ্বন্দ্বে তৃতীয় পক্ষ হয়ে তাদের মধ্যে সমঝোতার সৃষ্টি করেন। উদ্দীপকে তাই মুহিনের ভূমিকা সহানুমানের মধ্যপদের সাথে তুলনা করা যায়। কারণ, মধ্যপদ যেমন প্রধান ও অপ্রধান আশ্রয়বাক্যের মধ্যে অনিবার্য সম্পর্কের ভিত্তিতে সিদ্ধান্ত অনুমান করে; তেমনি মুহিনেরও শাহীন ও লালিয়ার পারিবারিক দ্বন্দ্ব মিটানোর জন্য মাধ্যম হিসেবে ভূমিকা পালন করে সমঝোতা করে তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনে। তাই মুহিনের ভূমিকাকে সহানুমানে মধ্যপদের সাথে তুলনাযোগ্য।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
মুহিনের ভূমিকা সহানুমানের কোন পদের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।
উদ্দীপক
আবদুল কাদির মোল্লা সিটি কলেজ, নরসিংদী · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর