উদ্দীপকে জিনাত আরার জন্মতারিখ ও তার চারিত্রিক গুণাবলিতে যে বিধেয়কের প্রতিফলন ঘটেছে তার তুলনামূলক আলোচনা করো।
উত্তর: উদ্দীপকের জিনাত আরার জন্মতারিখ ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ এবং চারিত্রিক গুণাবলি ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের ইঙ্গিত প্রদান করে। নিচে এ দুটি বিষয়ের তুলনামূলক বিশ্লেষণ করা হলো- ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ ব্যক্তির সাথে অবিচ্ছেদ্যভাবে যুক্ত। 'ব্যক্তির ইচ্ছার স্বাধীনতা ছাড়াই এটি ব্যক্তির সাথে যুক্ত। অন্যদিকে, ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ ব্যক্তির সাথে অবিচ্ছেদ্যভাবে যুক্ত নয়। এক্ষেত্রে ব্যক্তির ইচ্ছার স্বাধীনতা থাকে। ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণে ব্যক্তির কোনো স্বাধীনতা থাকে না বিধায় এটি স্থায়ী। অর্থাৎ, ব্যক্তির ক্ষেত্রে এটি স্থায়িভাবে থাকে। অন্যদিকে, 'ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ অস্থায়ী। কেননা এটি ব্যক্তির ক্ষেত্রে সবসময় থাকে না। ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ পরিবর্তনযোগ্য নয়। তাই কোনো ব্যক্তি ইচ্ছা করলে এটিকে পরিবর্তন করতে পারে না। অন্যদিকে, ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ পরিবর্তনযোগ্য। ব্যক্তি ইচ্ছা করলে এটি পরিবর্তন করতে পারে। ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ অনেকটা প্রাকৃতিক। কেননা এটি অনেকটা প্রাকৃতিকভাবেই নির্ধারিত হয়। অন্যদিকে, ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ কৃত্রিম। কেননা এটি কৃত্রিমভাবে নির্ধারিত হয়। পরিশেষে বলা যায়, ব্যক্তিগত অবিচ্ছেদ্য ও বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে। তবে কিছু কিছু ক্ষেত্রে এদের মধ্যে সম্পর্কও আছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে জিনাত আরার জন্মতারিখ ও তার চারিত্রিক গুণাবলিতে যে বিধেয়কের…
উদ্দীপক
সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ, টঙ্গী, গাজীপুর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর