উদ্দীপকে জিনাত আরার জন্মতারিখ কোন ধরনের বিধেয়ক? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে জিনাত আরার জন্মতারিখ বিধেয়ক হিসেবে 'ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ'। বিধেয়ক হিসেবে অবান্তর লক্ষণ কোনো পদের জাঁত্যর্থ বা জাত্যর্থের অংশ নয়; আবার জাত্যর্থ থেকে অনিবার্যভাবেও নিঃসৃত হয় না। তবে 'অবান্তর লক্ষণ কোনো শ্রেণি বা জাতির আবশ্যিক বৈশিষ্ট্য হতে পারে। আর যে অবান্তর লক্ষণ কোনো ব্যক্তি বিশেষের ক্ষেত্রে সবসময় উপস্থিত থাকে তাকে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। এ জাতীয় অবান্তর লক্ষণ এমন যে এটি ব্যক্তি ইচ্ছামত পরিবর্তন করতে পারে না। এ কারণে এটিকে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। কোনো ব্যক্তির জন্মতারিখ হলো ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। কেননা এটি ব্যক্তির সাথে আবশ্যিকভাবে যুক্ত। সুতরাং, উদ্দীপকে জিনাত আরার যে জন্মতারিখের উল্লেখ করা হয়েছে সেটি ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে জিনাত আরার জন্মতারিখ কোন ধরনের বিধেয়ক? ব্যাখ্যা করো।
উদ্দীপক
সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ, টঙ্গী, গাজীপুর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর