দৃশ্যকল্প-১ এ মানুষ ও জীব পদটি বিধেয়কের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: দৃশ্যকল্প-১ এ 'মানুষ' ও 'জীব' পদটি উপজাতি ও জাতি বিধেয়ককে নির্দেশ করে। বিধেয়কের প্রকারভেদগুলোর মধ্যে অন্যতম দুটি হলো জাতি ও উপজাতি। ব্য্যর্থের দিক থেকে জাতি বড় এবং উপজাতি ছোট। কেননা উপজাতিগুলোর ব্যক্ত্যর্থ জাতির ব্যক্ত্যর্থের মধ্যে অন্তর্ভুক্ত থাকে। দুটি শ্রেণিবাচক পদ যখন এমনভাবে সম্পর্কযুক্ত থাকে যে এদের একটির ব্যক্ত্যর্থ অন্যটির ব্যক্ত্যর্থের অন্তর্ভুক্ত এবং বেশি ব্যক্ত্যর্থযুক্ত পদটি কম ব্যক্ত্যর্থযুক্ত পদটিকে অন্তর্ভুক্ত করে তখন বেশি ব্যক্ত্যর্থযুক্ত পদটিকে বলা হয় জাতি। আর কম ব্যক্তর্থযুক্ত পদটিকে বলা হয় উপজাতি। জাতি ও উপজাতি পরস্পর সাপেক্ষভাবে যুক্ত। কোনো একটি জাতি হতে হলে তার উপজাতি থাকতে হয়। আর উপজাতি হতে গেলে কোনো একটি জাতির অন্তর্ভুক্ত হয়ে থাকতে হয়। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ বর্ণিত 'মানুষ হয় সৃষ্টির সেরা জীব'। এখানে 'জীব' জাতির অন্তর্ভুক্ত মানুষকে দেখানো হয়েছে। অর্থাৎ 'জীব' জাতি ও 'মানুষ'কে উপজাতি হিসেবে দেখানো হয়েছে। তাই 'দৃশ্যকল্প-২' এর দ্বারা বিধেয়কের প্রকারভেদ জাতি ও উপজাতি নির্দেশিত হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ মানুষ ও জীব পদটি বিধেয়কের আলোকে বিশ্লেষণ করো।
উদ্দীপক
সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ, টঙ্গী, গাজীপুর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর