অবান্তর লক্ষণের আলোকে দৃশ্যকল্প-২ ব্যাখ্যা কর।
উত্তর: অবান্তর লক্ষণের আলোকে দৃশ্যকল্প-২ এর মাধ্যমে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ এবং ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ পরিলক্ষিত হয়। বিধেয়কের প্রকারভেদগুলোর মধ্যে অন্যতম হলো অবান্তর লক্ষণ। এ অবান্তর লক্ষণ দুই প্রকার। যথা- ব্যক্তিগত অবান্তর লক্ষণ ও শ্রেণিগত বা জাতিগত অবান্তর লক্ষণ। ব্যক্তিগত অবান্তর লক্ষণকে আবার দুইভাগে ভাগ করা হয়েছে এর একটি ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, অপরটি ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। যে অবান্তর লক্ষণ কোনো ব্যক্তির ক্ষেত্রে সবসময় উপস্থিত থাকে বা ব্যক্তি থেকে কখনো বিচ্ছিন্ন করা যায় না তাকে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। কোনো ব্যক্তির জন্ম সাল ও জন্মস্থান ব্যক্তির ক্ষেত্রে সবসময় উপস্থিত থাকে। তাই এটি ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। উদ্দীপকে বেগম রোকেয়া ১৮৮০ সালে রংপুর জেলায় জন্মগ্রহণ করেছেন উল্লেখ করা হয়েছে। এখানে রোকেয়ার জন্মস্থান তার সাথে সবসময় উপস্থিত থাকে। তাই অবান্তর লক্ষণের প্রকারভেদ হিসেবে জন্মস্থান ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণকে নির্দেশ করে। অপরদিকে তিনি সাদা রঙের পোশাক পরতে পছন্দ করতেন উল্লেখ করা হয়েছে। যে অবান্তর লক্ষণ কোনো ব্যক্তির ক্ষেত্রে কোনো কোনো সময় উপস্থিত থাকে আবার কোনো কোনো সময় অনুপস্থিত থাকে তাকে ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। উদ্দীপকে সাদা রঙের পোশাক বেগম রোকেয়ার ক্ষেত্রে সবসময় উপস্থিত থাকে না। তাই অবান্তর লক্ষণের প্রকারভেদ হিসেবে এখানে ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ নির্দেশিত হয়েছে। সুতরাং উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ অবান্তর লক্ষণের আলোকে ব্যক্তিগত অবিচ্ছেদ্য ও ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ নির্দেশ করে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
অবান্তর লক্ষণের আলোকে দৃশ্যকল্প-২ ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর