দৃষ্টান্ত-১ ও দৃষ্টান্ত-২ এ নির্দেশিত বিধেয়কের মধ্যে পার্থক্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে দৃষ্টান্ত-১-এ জন্মসাল ও তারিখ গুণগুলোর মাধ্যমে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ ও দৃষ্টান্ত-২-এ 'পরিপাটি পোশাক' গুণটির মাধ্যমে ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বিধেয়ক প্রকাশিত হয়েছে। নিচে এদের পার্থক্য বিশ্লেষণ করা হলো- ১. যে অবান্তর লক্ষণ কোনো ব্যক্তি বিশেষের বেলায় সর্বদাই উপস্থিত এবং যাকে কোনোক্রমেই পরিবর্তন করা যায় না তাকে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। অপরদিকে, যে অবান্তর লক্ষণ কোনো ব্যক্তিবিশেষের বেলায় সর্বদাই উপস্থিত থাকে না এবং যা মাঝে মাঝেই পরিবর্তিত হতে পারে তাঙ্কে ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। ২. ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ ব্যক্তির স্থায়ী গুণ। অপরদিকে, ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ ব্যক্তির অস্থায়ী গুণ। ৩. ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ ব্যক্তির সার্বিক গুণ। কিন্তু ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ ব্যক্তির আপেক্ষিক গুণ। ৪. ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ ব্যক্তির অস্তিত্বের সাথে জড়িত। অন্যদিকে, ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ ব্যক্তির অস্তিত্বের সাথে জড়িত নয়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-১ ও দৃষ্টান্ত-২ এ নির্দেশিত বিধেয়কের মধ্যে পার্থক্য বিশ্ল…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর