উদাহরণ-১ এ রেখাঙ্কিত অংশ দ্বারা কোন ধরনের বিধেয়ক প্রকাশিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদাহরণ-১ এ রেখাঙ্কিত অংশ দ্বারা বিধেয়কের প্রকারভেদ উপলক্ষণের পরিচয় পাওয়া যায়। কারণ চিন্তাশীল গুণটি বিধেয়ক হিসেবে উপলক্ষণ। বিধেয়কের প্রকারভেদগুলোর মধ্যে চতুর্থটি হলো উপলক্ষণ। উপলক্ষণ কোনো জাতি বা শ্রেণির লক্ষণ বা বিভেদক লক্ষণ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়। তাই বলা যায়, যে গুণ বা গুণাবলি কোনো পদের জাত্যর্থের অংশ নয় কিন্তু পদটির জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় সেই গুণ বা গুণাবলিকে উপলক্ষণ বলে। অর্থাৎ উপলক্ষণ কোনো শ্রেণির জাত্যর্থের অংশ না হলেও জাত্যর্থের সাথে অনিবার্যভাবে যুক্ত। উদ্দীপকের উদাহরণ-১ অনুযায়ী, "মানুষ হয় চিন্তাশীল বুদ্ধিবৃত্তিসম্পন্ন প্রাণী।" এখানে চিন্তাশীল মানুষের একটি গুণ যা তার জাত্যর্থের অংশ নয় কিন্তু জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়েছে। অর্থাৎ চিন্তাশীল গুণটি মানুষ পদের জাত্যর্থ বুদ্ধিবৃত্তির সাথে অনিবার্যভাবে যুক্ত। অর্থাৎ মানুষ পদের জাত্যর্থ বুদ্ধিবৃত্তি থেকে নিঃসৃত হওয়ায় চিন্তাশীল গুণটি একটি উপলক্ষণ। সুতরাং উদাহরণ-১ এর রেখাঙ্কিত অংশ দ্বারা বিধেয়কের প্রকারভেদ হিসেবে উপলক্ষণের পরিচয় প্রকাশিত হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদাহরণ-১ এ রেখাঙ্কিত অংশ দ্বারা কোন ধরনের বিধেয়ক প্রকাশিত হয়েছে? ব্…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর