উদ্দীপকে মা ও মৌসুমীর কথায় যে দুটি বিধেয়ক প্রকাশ পেয়েছে সেগুলোর সম্পর্ক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে মায়ের বক্তব্যের মাধ্যমে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ এবং মৌসুমীর বক্তব্যের মাধ্যমে ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ নির্দেশিত হয়েছে। আর এ দুই প্রকার বিধেয়কের উভয়ই - অবান্তর লক্ষণের শ্রেণিবিভাগ বিধায় পরস্পরের সাথে সম্পর্কযুক্ত। অবান্তর লক্ষণের শ্রেণিবিভাগগুলোর মধ্যে একটি হলো ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। যে অবান্তর লক্ষণ কোনো ব্যক্তির ক্ষেত্রে সবসময় উপস্থিত থাকে তাকে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। উদ্দীপকের মা তার বক্তব্যে বেগম রোকেয়ার জন্মতারিখ উপস্থাপন করেছেন। কোনো ব্যক্তির জন্মতারিখ ব্যক্তির ক্ষেত্রে সবসময় উপস্থিত থাকে। তাই ব্যক্তির জন্মতারিখ ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। উদ্দীপকে মৌসুমীর বক্তব্যের মাধ্যমে তাই ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ প্রকাশিত হয়েছে। যে অবান্তর লক্ষণ কোনো ব্যক্তির ক্ষেত্রে সবসময় উপস্থিত থাকে না তাকে ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। উদ্দীপকের মৌসুমী তার বক্তব্যে বেগম রোকেয়ার পোশাকের বিষয়টি উল্লেখ করেছে। কোনো ব্যক্তির পোশাক, রুচি, পছন্দ বিভিন্ন সময়ে পরিবর্তিত হয়। অর্থাৎ সবসময় ব্যক্তির ক্ষেত্রে উপস্থিত থাকে না। তাই বেগম রোকেয়ার পোশাক ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। অর্থাৎ মৌসুমী বক্তব্যের মাধ্যমে ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ নির্দেশিত।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে মা ও মৌসুমীর কথায় যে দুটি বিধেয়ক প্রকাশ পেয়েছে সেগুলোর সম্…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর