শেয়ারFacebookWhatsApp

শেফালীর উক্তি কোন ধরনের বিধেয়কের নির্দেশক? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের শেফালীর উক্তি উপলক্ষণ বিধেয়কের নির্দেশক। যে গুণ কোনো পদের জাত্যর্থের অংশ নয়, কিন্তু জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় সেই গুণকে ওই পদের উপলক্ষণ বলে। যেভাবে একটা কারণ থেকে তার কার্য উৎপন্ন হয় কিংবা আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয়, ঠিক সেভাবেই একটা পদের জাত্যর্থ থেকে তার উপলক্ষণ নিঃসৃত হয়। যেমন- মানুষের 'বিচারশক্তি' গুণটা মানুষ শ্রেণির বা উপজাতির একটা উপলক্ষণ। উপলক্ষণ দুই প্রকার। যথা- জাতিগত উপলক্ষণ ও উপজাতিগত উপলক্ষণ। উদ্দীপকের শেফালীর উক্তি জাতিগত উপলক্ষণ বিধেয়ককে নির্দেশ করে। যে উপলক্ষণ একটা শ্রেণির আসন্নতম জাতির জাত্যর্থ থেকে নিঃসৃত হয় বলে একে 'জাতিগত উপলক্ষণ' বলে। যেমন- ক্ষুধা, তৃষ্ণা এবং মারা যাওয়া মানুষের জাতিগত উপলক্ষণ। কারণ ক্ষুধা, তৃষ্ণাবোধ বা মৃত্যু মানুষ শ্রেণির আসন্নতম প্রাণী জাতির জাত্যর্থ 'জীববৃত্তি' থেকে উদ্ভূত।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

শেফালীর উক্তি কোন ধরনের বিধেয়কের নির্দেশক? ব্যাখ্যা কর।

উদ্দীপক

শেফালী বলল, "প্রাণীদের ক্ষুধা, তৃষ্ণা আছে এবং এরা মারাও যায়।" শিউলি বলল, "এছাড়াও মানুষ পোশাক পরে, ছবি আঁকে, গানও গাইতে পারে।"

Jessore · 2025

উত্তর

যে গুণ বা গুণাবলি কোনো একটি জাতি বা শ্রেণিকে সমজাতীয় অন্যান্য জাতি বা শ্রেণি থেকে পৃথক করে তাকে বিভেদক লক্ষণ বা লক্ষণ বলে।

উত্তর

বিধেয় হলো যুক্তিবাক্যের একটি পদ। কোনো একটি যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ সম্পর্কে যা কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাকে বিধেয় বলে। আর বিধেয়ক হলো এক প্রকার সম্পর্ক। কোনো জাতি বা শ্রেণিবাচক বিধেয় পদবিশিষ্ট সদর্থক যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে যেসব সম্পর্ক থাকতে পারে, সেসব সম্পর্ককে বিধেয়ক বলে। যেহেতু বিধেয় একটি পদ এবং বিধেয়ক এক প্রকার সম্পর্ক, তাই বিধেয় ও বিধেয়ক এক নয়।

উত্তর

উদ্দীপকের শেফালীর উক্তি উপলক্ষণ বিধেয়কের নির্দেশক। যে গুণ কোনো পদের জাত্যর্থের অংশ নয়, কিন্তু জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় সেই গুণকে ওই পদের উপলক্ষণ বলে। যেভাবে একটা কারণ থেকে তার কার্য উৎপন্ন হয় কিংবা আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয়, ঠিক সেভাবেই একটা পদের জাত্যর্থ থেকে তার উপলক্ষণ নিঃসৃত হয়। যেমন- মানুষের 'বিচারশক্তি' গুণটা মানুষ শ্রেণির বা উপজাতির একটা উপলক্ষণ। উপলক্ষণ দুই প্রকার। যথা- জাতিগত উপলক্ষণ ও উপজাতিগত উপলক্ষণ। উদ্দীপকের শেফালীর উক্তি জাতিগত উপলক্ষণ বিধেয়ককে নির্দেশ করে। যে উপলক্ষণ একটা শ্রেণির আসন্নতম জাতির জাত্যর্থ থেকে নিঃসৃত হয় বলে একে 'জাতিগত উপলক্ষণ' বলে। যেমন- ক্ষুধা, তৃষ্ণা এবং মারা যাওয়া মানুষের জাতিগত উপলক্ষণ। কারণ ক্ষুধা, তৃষ্ণাবোধ বা মৃত্যু মানুষ শ্রেণির আসন্নতম প্রাণী জাতির জাত্যর্থ 'জীববৃত্তি' থেকে উদ্ভূত।

উত্তর

উদ্দীপকের শেফালীর বক্তব্যে উপলক্ষণ বিধেয়কের এবং শিউলির বক্তব্যে শ্রেণিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ প্রকাশ পেয়েছে। দুটিই বিধেয়কের প্রকার, তাই এদের মধ্যে রয়েছে পারস্পরিক সম্পর্ক। যে গুণ কোনো পদের জাত্যর্থের অংশ নয়, অথচ পদটির জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে উক্ত পদের উপলক্ষণ বলে। উদ্দীপকে শেফালী 'ক্ষুধা, তৃষ্ণা এবং মারা যাওয়া' তিনটি গুণের কথা বলা হয়েছে। 'ক্ষুধা, তৃষ্ণা এবং মারা যাওয়া গুণ তিনটি মানুষের জাত্যর্থের অংশ নয়। কিন্তু মানুষের জাত্যর্থ জীববৃত্তি থেকে এ গুণ তিনটি অনিবার্যভাবে নিঃসৃত হয়েছে। মানুয়ের জীববৃত্তি গুণটি না থাকলে মানুষ ক্ষুধা, তৃষ্ণা বা মারা যেত না বা জীব হতো না। কারণ থেকে যেমন কার্য নিঃসৃত হয়, ঠিক তেমনি জাত্যর্থ থেকে উপলক্ষণ নিঃসৃত হয়। সুতরাং বলা যায়, উদ্দীপকে শেফালী 'ক্ষুধা, তৃষ্ণা এবং মারা যাওয়া' তিনটি গুণ উপলক্ষণ নামক বিধেয়ক। আবার, উদ্দীপকে শিউলির বক্তব্যে পোশাক পরা, ছবি আঁকা, গান করা ইত্যাদি যে গুণগুলোর কথা উল্লেখ করা হয়েছে, সেগুলো শ্রেণির্গত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণকে নির্দেশ করে। শ্রেণিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হলো এমন গুণ, যা কোনো কোনো সময় শ্রেণির ক্ষেত্রে উপস্থিত থাকে; আবার কোনো কোনো সময় অনুপস্থিত থাকে। মানুষের রুচি, অভ্যাস ও দক্ষতা পরিবর্তিত হয়। উদ্দীপকের শিউলির বক্তব্যে পোশাক পরা, ছবি আঁকা, গান করা ইত্যাদি যে গুণগুলোর কথা উল্লেখ করা হয়েছে, সেগুলো পরিবর্তনশীল। তাই এগুলো শ্রেণিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ।
HSCLogic 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।