উদ্দীপকে মায়ের কথায় কোন ধরনের বিধেয়ক প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে মায়ের কথায় উপলক্ষণ বিধেয়ক প্রকাশ পেয়েছে।নিচে তা ব্যাখ্যা করা হল- উপলক্ষণ বলতে বুঝায় বিভেদক লক্ষণ থেকে নিঃসৃত বা অনুমিত কোনো গুণ। অর্থাৎ যে গুণ বা গুণাবলি কোনো পদের জাত্যর্থের অংশ নয় কিন্তু পদটির জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়, সেসব গুণ বা গুণাবলিকে উপলক্ষণ বলে। যেমন— ক্ষুধা, তৃষ্ণা ইত্যাদি গুণ মানুষের জাত্যর্থের অংশ নয়। কিন্তু এগুলো মানুষ পদের জাত্যর্থ জীববৃত্তি থেকে অনিবার্যভাবে অনুমিত। তাই ক্ষুধা, তৃষ্ণা ইত্যাদি গুণগুলি মানুষের উপলক্ষণ। তেমনি উদ্দীপকে বলা হয়েছে , লাবণ্যের মা বলেন, বেগম রোকেয়ার চিন্তাশীলতা ও বিচারক্ষমতা ছিলো খুবই প্রখর। এখানে 'চিন্তাশীলতা' ও 'বিচারক্ষমতা' গুণ দুটি মানুষ পদের উপলক্ষণ। তাই বলা যায়, উল্লেখিত উদ্দীপকে মায়ের কথায় উপলক্ষণ প্রকাশ পেয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে মায়ের কথায় কোন ধরনের বিধেয়ক প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, মোমেনশাহী, ময়মনসিংহ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর