দৃষ্টান্ত-৩ এ 'মরণশীল' কোন প্রকার বিধেয়ককে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: দৃষ্টান্ত-৩-এর মাধ্যমে বিধেয়কের প্রকারভেদ উপলক্ষণ নির্দেশিত হয়েছে। যে গুণ কোনো পদের জাত্যর্থের অংশ নয়, কিন্তু জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় সেই গুণকে ওই পদের উপলক্ষণ বলে। যেভাবে একটা কারণ থেকে তার কার্য উৎপন্ন হয় কিংবা আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয়, ঠিক সেভাবেই একটা পদের জাত্যর্থ থেকে তার উপলক্ষণ নিঃসৃত হয়। যেমন- মানুষের 'বিচারশক্তি' গুণটা মানুষ শ্রেণির বা উপজাতির একটা উপলক্ষণ। দৃষ্টান্ত-৩-এ বলা হয়েছে, "সকল বিড়াল হয় মরণশীল।” এখানে বিড়ালকে 'মরণশীল' প্রাণী হিসেবে অভিহিত করা হয়েছে। তাই দৃষ্টান্ত-৩-এর মাধ্যমে বিধেয়ক হিসেবে উপলক্ষণ নির্দেশিত হয়েছে। কেননা, 'মরণশীল' গুণটি 'বিড়াল' পদের' জাত্যর্থের অংশ নয় কিন্তু 'বিড়াল' পদের জাত্যর্থ 'জীববৃত্তি' থেকে অনিবার্যভাবে পাওয়া যায়। তাই এটি জাত্যর্থ থেকে নিঃসৃত একটি গুণ। সুতরাং দৃষ্টান্ত-৩-এর মাধ্যমে বিধেয়কের প্রকারভেদ উপলক্ষণ নির্দেশিত হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-৩ এ 'মরণশীল' কোন প্রকার বিধেয়ককে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর