শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে দিপুর উক্তিতে কোন দুটি বিধেকের ইঙ্গিত পাওয়া যায়? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে দিপুর উক্তিটি হলো সকল 'কৃষক' হয় 'মানুষ'।” এখানে 'কৃষক' দ্বারা উপজাতি এবং 'মানুষ দ্বারা জাতি বিধেয়ককে নির্দেশ করেছে। দুটি শ্রেণিবাচক পদ যদি এমনভাবে সম্পর্কযুক্ত হয় যে, ব্যক্ত্যর্থের দিক থেকে একটি বৃহত্তর এবং অন্যটি ক্ষুদ্রতর এবং বৃহত্তর পদটি ক্ষুদ্রতর পদটিকে অন্তর্ভুক্ত করে, তাহলে বৃহত্তর পদটিকে ক্ষুদ্রতর পদটির 'জাতি' বলে। যেমন- উদ্দীপকে মানুষ পদটি ব্যক্ত্যর্থের বিবেচনায় কৃষক অপেক্ষা বৃহত্তর এবং মানুষ পদটি কৃষক পদকে অন্তর্ভুক্ত করে। এজন্য মানুষ পদটি কৃষক পদের জাতি। অন্যদিকে, "দুটি শ্রেণিবাচক পদ যদি এমনভাবে সম্পর্কযুক্ত হয় যে, ব্যক্ত্যর্থের দিক থেকে একটি ক্ষুদ্রতর এবং অন্যটি বৃহত্তর এবং ক্ষুদ্রতর পদটি বৃহত্তর পদের অন্তর্ভুক্ত হয়, তাহলে ক্ষুদ্রতর পদটিকে বৃহত্তর পদের 'উপজাতি' বলে। উদ্দীপকে কৃষক ব্যক্ত্যর্থের দিক থেকে মানুষ অপেক্ষা ক্ষুদ্রতর এবং মানুষের অন্তর্ভুক্ত হয়। তাই কৃষক হলো মানুষের উপজাতি।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে দিপুর উক্তিতে কোন দুটি বিধেকের ইঙ্গিত পাওয়া যায়? ব্যাখ্যা কর।

উদ্দীপক

দিপু টিপুকে বলল, "সকল 'কৃষক' হয় 'মানুষ'। "দিপুর কথা শুনে টিপু বলল, "সকল মানুষ হয় 'দ্বিপদ' প্রাণী।" টিপুর কথা শুনে অপু বলল, "সকল মানুষ হয় 'মরণশীল।"

Dhaka · 2025

উত্তর

যে গুণ কোনো একটি পদের জাত্যর্থ বা জাত্যর্থের অংশ নয়, কিন্তু জাত্যর্থ বা এর কোনো অংশ থেকে অনির্দিষ্টভাবে নিঃসৃত হয় তাকে উপলক্ষণ বলে।

উত্তর

বিধেয় ও বিধেয়ক এক নয়। কারণ বিধেয় হচ্ছে যুক্তিবাক্যের একটি পদের নাম। কিন্তু বিধেয়ক হচ্ছে উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে বিদ্যমান একটি সম্পর্কের নাম। বিধেয় এক বা একাধিক শব্দ দ্বারা গঠিত হয়। আর বিধেয়ক কোনো পদ নয় বলে কোনো শব্দ বা শব্দসমষ্টি দ্বারা গঠিত নয়।

উত্তর

উদ্দীপকে দিপুর উক্তিটি হলো সকল 'কৃষক' হয় 'মানুষ'।” এখানে 'কৃষক' দ্বারা উপজাতি এবং 'মানুষ দ্বারা জাতি বিধেয়ককে নির্দেশ করেছে। দুটি শ্রেণিবাচক পদ যদি এমনভাবে সম্পর্কযুক্ত হয় যে, ব্যক্ত্যর্থের দিক থেকে একটি বৃহত্তর এবং অন্যটি ক্ষুদ্রতর এবং বৃহত্তর পদটি ক্ষুদ্রতর পদটিকে অন্তর্ভুক্ত করে, তাহলে বৃহত্তর পদটিকে ক্ষুদ্রতর পদটির 'জাতি' বলে। যেমন- উদ্দীপকে মানুষ পদটি ব্যক্ত্যর্থের বিবেচনায় কৃষক অপেক্ষা বৃহত্তর এবং মানুষ পদটি কৃষক পদকে অন্তর্ভুক্ত করে। এজন্য মানুষ পদটি কৃষক পদের জাতি। অন্যদিকে, "দুটি শ্রেণিবাচক পদ যদি এমনভাবে সম্পর্কযুক্ত হয় যে, ব্যক্ত্যর্থের দিক থেকে একটি ক্ষুদ্রতর এবং অন্যটি বৃহত্তর এবং ক্ষুদ্রতর পদটি বৃহত্তর পদের অন্তর্ভুক্ত হয়, তাহলে ক্ষুদ্রতর পদটিকে বৃহত্তর পদের 'উপজাতি' বলে। উদ্দীপকে কৃষক ব্যক্ত্যর্থের দিক থেকে মানুষ অপেক্ষা ক্ষুদ্রতর এবং মানুষের অন্তর্ভুক্ত হয়। তাই কৃষক হলো মানুষের উপজাতি।

উত্তর

যে উদ্দীপকের টিপু ও অপুর উক্তিতে বিধেয়ক হিসেবে অবান্তর লক্ষণ এবং উপলক্ষণ প্রকাশিত হয়েছে। কেননা এখানে যে গুণগুলো উল্লেখ করা হয়েছে, সেগুলো বিধেয়ক হিসেবে অবান্তর লক্ষণ ও উপলক্ষণ। বিধেয়কের প্রকারভেদগুলোর মধ্যে দুটি হলো উপলক্ষণ ও অবান্তর লক্ষণ। বিধেয়কের প্রকারভেদগুলোর মধ্যে সর্বশেষটি হলো অবান্তর লক্ষণ। যে গুণ বা গুণাবলি কোনো পদের জাত্যর্থের অংশ নয় এবং - পদটির জাত্যর্থ থেকে অনিবার্যভাবে পাওয়া যায় না, সেসব গুণ বা * গুণাবলিকে অবান্তর লক্ষণ বলে। অর্থাৎ, অবান্তর লক্ষণ হলো এমন গুণ, যা কোনো পদের জাত্যর্থের অংশ নয় বা জাত্যর্থের সাথে অনিবার্যভাবে যুক্তও নয়। উদ্দীপকের টিপুর উক্তির বিষয়টি হলো 'দ্বিপদ' এমন গুণ যা 'মানুষ' পদের জাত্যর্থের অংশ নয় এবং পদটির জাত্যর্থ থেকে পাওয়াও যায় না। তাই এটি বিধেয়ক হিসেবে অবান্তর লক্ষণ স্পষ্টভাবে শ্রেণিগত অবিচ্ছেদ্য অবান্তর' লক্ষণ। আর যে গুণ বা গুণাবলি কোনো পদের জাত্যর্থের অংশ নয়, কিন্তু পদটির জাত্যর্থ থেকে অনিবার্যভাবে পাওয়া যায় সে গুণ বা গুণাবলিকে উপলক্ষণ বলে। অর্থাৎ, উপলক্ষণ কোনো পদের - জাত্যর্থের অংশ না হলেও পদটির জাত্যর্থের সাথে সম্পর্কিত। উদ্দীপকের অপুর উক্তিতে যে গুণের উল্লেখ আছে তা হলো 'মরণশীল'। 'মরণশীল' গুণটি 'মানুষ' পদের জাত্যর্থের অংশ নয়; কিন্তু 'মানুষ' পদের জাত্যর্থের অংশ 'জীববৃত্তি' থেকে পাওয়া যায়। অর্থাৎ, 'মরণশীল' গুণটি 'জীববৃত্তি' থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়। তাই 'মরণশীল' গুণটি বিধেয়ক হিসেবে উপলক্ষণ।
HSCLogic 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।