উদ্দীপকে শিলা ও সোমার মাধ্যমে প্রকাশিত অবান্তর লক্ষণসমূহের তুলনা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে শিলা ও সোমার জন্মস্থান গুণটির মাধ্যমে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ এবং 'সংস্কৃতিমনা' গুণটির মাধ্যমে ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ প্রকাশিত হয়েছে। নিচে এদের তুলনা বিশ্লেষণ করা হলো- ১. যে অবান্তর লক্ষণ কোনো ব্যক্তিবিশেষের বেলায় সর্বদাই উপস্থিত এবং যাকে কোনোক্রমেই পরিবর্তন করা যায় না তাকে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। অপরদিক, যে অবান্তর লক্ষণ কোনো ব্যক্তিবিশেষের বেলায় সর্বদাই উপস্থিত থাকে না এবং যা 'মাঝে মাঝেই পরিবর্তিত হতে পারে তাকে ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। ২. ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ ব্যক্তির স্থায়ী গুণ। অপরদিকে, ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ ব্যক্তির অস্থায়ী গুণ। ৩. ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ ব্যক্তিগত সার্বিক গুণ। কিন্তু ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ ব্যক্তিগত আপেক্ষিক গুণ। ৪. ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ ব্যক্তির অস্তিত্বের সাথে জড়িত। অন্যদিকে, ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ ব্যক্তির অস্তিত্বের সাথে জড়িত নয়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে শিলা ও সোমার মাধ্যমে প্রকাশিত অবান্তর লক্ষণসমূহের তুলনা বি…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর