তথ্য-১ দ্বারা পাঠ্যবইয়ের কোন দিকটির প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের তথ্য-১ দ্বারা বিধেয়ক হিসেবে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ সম্পর্কে নির্দেশ করে। কেননা এখানে ব্যক্তির জন্মস্থান ব্যক্তির ক্ষেত্রে সবসময় উপস্থিত থাকে। বিধেয়কের প্রকারভেদগুলোর মধ্যে সর্বশেষ হলো অবান্তর লক্ষণ। অবান্তর লক্ষণের প্রকারভেদগুলোর মধ্যে একটি হলো ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। যে অবান্তর লক্ষণ কোনো ব্যক্তির ক্ষেত্রে সবসময় উপস্থিত থাকে তাকে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। কোনো ব্যক্তির জন্মস্থান ওই ব্যক্তির ক্ষেত্রে সবসময় উপস্থিত থাকে। তাই জন্মস্থান অবান্তর লক্ষণ হিসেবে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণকে নির্দেশ করে। উদ্দীপকের তথ্য-১ এ উল্লেখ করা হয়েছে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ১৮৯৯ সালের ২৫ মে জন্মগ্রহণ করেন। এখানে কাজী নজরুল ইসলামের জন্মস্থান সবসময় সমানভাবে উপস্থিত থাকে। তাই অবান্তর লক্ষণের প্রকারভেদ হিসেবে জন্মস্থান ব্যক্তিগত অবিচ্ছেদ্য। তাই বলা যায়, তথ্য-১ এ 'কাজী নজরুল 'ইসলামের জন্মস্থান' বিধেয়ক হিসেবে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর, লক্ষণকে প্রতিফলিত করে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
তথ্য-১ দ্বারা পাঠ্যবইয়ের কোন দিকটির প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর