শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প-১ এ মামুন সাহেবের বক্তব্যে কোন ধরনের বিধেয়ক রয়েছে? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকে দৃশ্যকল্প-১ এ মামুন সাহবের বক্তব্যে জাতি ও উপজাতি নামের বিধেয়কের ইঙ্গিত রয়েছে। দুটি জাতিবাচক শব্দের মধ্যে যেটির ব্যক্ত্যর্থের পরিধি অপরটির চেয়ে বৃহত্তর সেই শব্দ বা পদটিকে অপর পদের জাতি বলে। যেমন— সকল বাঘ হয় প্রাণী। এখানে 'প্রাণী' এবং 'বাঘ' উভয়ই শ্রেণিবাচক, তবে প্রাণীর ব্যক্ত্যর্থ বাঘের ব্যক্ত্যর্থের চেয়ে বেশি এবং এটি বাঘের ব্যক্ত্যর্থকে অন্তর্ভুক্ত করে। বাঘ প্রাণী শ্রেণির অন্তর্গত এক ধরনের প্রাণী বলে বাঘের তুলনায় প্রাণী হচ্ছে জাতি । আবার কয়েকটি শ্রেণির মধ্যে যদি সম্পর্ক থাকে এবং এদের একটি অপরটিকে আওতাভুক্ত করে তবে আওতাভুক্ত শ্রেণিকে উপজাতি বলে । যেমন— মানুষ ও ছাত্র। এ দুটি শ্রেণিবাচক পদের মধ্যে ছাত্রের সংখ্যা কম এবং মানুষের সংখ্যা বেশি। ব্যাপকতার দিক দিয়ে ছাত্র পদটি ছোট এবং মানুষ পদের অন্তর্ভুক্ত। কাজেই পরস্পর সম্পর্কের দিক থেকে ছাত্র পদটি মানুষ পদের উপজাতি। উদ্দীপকে মামুন সাহেবের বক্তব্যটি হলো 'মানুষ হয় সৃষ্টির সেরা জীব। এছাড়া জগতের অন্যান্য জীব আছে যারা জীবন-যাপন করে এবং মরেও যায়।' এখানে মানুষ এবং অন্যান্য জীব হলো উপজাতি যারা ব্যাপকতার দিক থেকে 'জীব' পদটির অন্তর্ভুক্ত।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

দৃশ্যকল্প-১ এ মামুন সাহেবের বক্তব্যে কোন ধরনের বিধেয়ক রয়েছে? ব্যা…

উদ্দীপক

দৃশ্যকল্প-১: মামুন সাহেব বলেন, “মানুষ হয় সৃষ্টির সেরা জীব। এছাড়াও জগতের অন্যান্য জীব আছে যারা জীবন যাপন করে এবং মরেও যায়।” দৃশ্যকল্প-২: নাসির সাহেব বলেন, “মানুষ নিজস্ব চিন্তাশক্তি, বিচারশক্তি দিয়ে শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছে।” দৃশ্যকল্প-৩: রিফাত সাহেব বলেন, “এছাড়াও মানুষ বন্ধুবৎসল, রুচিশীল এবং সামাজিক জীবও বটে।”

ঢাকা কলেজ · 2024

উত্তর

যে পদ কোনো পদের উদ্দেশ্য সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করে তাকে বিধেয় বলে।

উত্তর

বিধেয়ক (Predicables) কোনো পদ নয় কারণ বিধেয়ক হলো একটি সম্পর্কের নাম। যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয়ের মধ্যকার সম্পর্কের নাম বিধেয়ক। এ কারণেই বিধেয়ক কোনো পদ নয়। যেমন: 'সকল দার্শনিক হন সৃজনশীল' । এখানে 'দার্শনিক' উদ্দেশ্য পদের সাথে 'সৃজনশীল' বিধেয় পদের যে সম্পর্ক তাই হলো বিধেয়ক।

উত্তর

উদ্দীপকে দৃশ্যকল্প-১ এ মামুন সাহবের বক্তব্যে জাতি ও উপজাতি নামের বিধেয়কের ইঙ্গিত রয়েছে। দুটি জাতিবাচক শব্দের মধ্যে যেটির ব্যক্ত্যর্থের পরিধি অপরটির চেয়ে বৃহত্তর সেই শব্দ বা পদটিকে অপর পদের জাতি বলে। যেমন— সকল বাঘ হয় প্রাণী। এখানে 'প্রাণী' এবং 'বাঘ' উভয়ই শ্রেণিবাচক, তবে প্রাণীর ব্যক্ত্যর্থ বাঘের ব্যক্ত্যর্থের চেয়ে বেশি এবং এটি বাঘের ব্যক্ত্যর্থকে অন্তর্ভুক্ত করে। বাঘ প্রাণী শ্রেণির অন্তর্গত এক ধরনের প্রাণী বলে বাঘের তুলনায় প্রাণী হচ্ছে জাতি । আবার কয়েকটি শ্রেণির মধ্যে যদি সম্পর্ক থাকে এবং এদের একটি অপরটিকে আওতাভুক্ত করে তবে আওতাভুক্ত শ্রেণিকে উপজাতি বলে । যেমন— মানুষ ও ছাত্র। এ দুটি শ্রেণিবাচক পদের মধ্যে ছাত্রের সংখ্যা কম এবং মানুষের সংখ্যা বেশি। ব্যাপকতার দিক দিয়ে ছাত্র পদটি ছোট এবং মানুষ পদের অন্তর্ভুক্ত। কাজেই পরস্পর সম্পর্কের দিক থেকে ছাত্র পদটি মানুষ পদের উপজাতি। উদ্দীপকে মামুন সাহেবের বক্তব্যটি হলো 'মানুষ হয় সৃষ্টির সেরা জীব। এছাড়া জগতের অন্যান্য জীব আছে যারা জীবন-যাপন করে এবং মরেও যায়।' এখানে মানুষ এবং অন্যান্য জীব হলো উপজাতি যারা ব্যাপকতার দিক থেকে 'জীব' পদটির অন্তর্ভুক্ত।

উত্তর

দৃশ্যকল্প-২ এ নাসির সাহেবের বক্তব্যে উপলক্ষণ এবং দৃশ্যকল্প-৩ এ রিফাত সাহেবের বক্তব্যে অবান্তর লক্ষণ নামক বিধেয়কের ইঙ্গিত পাওয়া যায়। জাত্যর্থ বা এর অংশ থেকে অনিবার্যভাবে নিঃসৃত গুণকে উপলক্ষণ বলে । যেমন— চিন্তাশীল গুণটি মানুষ পদের জাত্যর্থের অংশ নয়। কিন্তু গুণটি 'বুদ্ধিবৃত্তি' নামক 'জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত। এ কারণে এটি উপলক্ষণ। অন্যদিকে, অবান্তর লক্ষণ হচ্ছে পদের এমন গুণ যা কোনো পদের জাত্যর্থের অংশ নয় বা জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃতও নয় । কিন্তু পদের মধ্যে এই গুণগুলোর উপস্থিতি লক্ষ করা যায়। অবান্তর লক্ষণ একটি পদ সম্পর্কে নতুন তথ্য প্রদান করে। যেমন— 'অনেক মানুষের চুল 'কালো' এ বাক্যে চুল কালো থাকার গুণটি মানুষ পদের অবান্তর লক্ষণ। উদ্দীপকে দৃশ্যকল্প-২ এ নাসির সাহেব মানুষের 'চিন্তাশক্তি' ও 'বিচারশক্তি' নামক যে গুণ দুটি উল্লেখ করেছেন তা 'বুদ্ধিবৃত্তি' নামক জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত। তাই এটি উপলক্ষণ কে নির্দেশ করে। অন্যদিকে, দৃশ্যকল্প-৩ এ রিফাত সাহেব মানুষকে 'বন্ধুবৎসল', 'রুচিশীল' এবং 'সামাজিক জীব' বলে উল্লেখ করেছেন। এ গুণগুলো অবান্তর লক্ষণকে নির্দেশ করে। সুতরাং উপলক্ষণ ও অবান্তর লক্ষণ নামক বিধেয়ক দুটির মধ্যে যথেষ্ট পার্থক্য বিদ্যমান থাকায় বিধেয়ক দুটি একে অপর থেকে পৃথক।
HSCLogic 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।