উদ্দীপকে 'বিচারক্ষমতা' গুণটি বিধেয়কের কোন শ্রেণিবিভাগকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের বিচার ক্ষমতা গুণটি বিধেয়কের শ্রেণিবিভাগ উপলক্ষণকে নির্দেশ করে। বিধেয়ক হিসেবে উপলক্ষণ যা কোনো পদের জাত্যর্থের অংশ নয়; উপলক্ষণ কোনো পদের জাত্যর্থের অংশ না হলেও পদটির জাত্যর্থ থেকে উপলক্ষণ নিঃসৃত হয়। তাই বলা যায়, যে গুণ বা গুণাবলি কোনো পদের জাত্যর্থের অংশ নয় কিন্তু পদটির জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় সেসব গুণ বা গুণাবলিকে উপলক্ষণ বলে। যেমন: “চিন্তাশীলতা; গুণটি মানুষ পদের উপলক্ষণ। কেননা এটি মানুষ পদের জাত্যর্থের অংশ না হলেও পদটির জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়। উদ্দীপকে প্রমা ও দিপার উল্লেখিত 'বিচারক্ষমতা' গুণটি হলো উপলক্ষণ। কেননা এটি 'মানুষ' পদের জাত্যর্থের অংশ না হলেও পদটির জাত্যর্থ বুদ্ধিবৃত্তি থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়। তাই বলা যায়, উদ্দীপকে উল্লেখিত বিচারক্ষমতা গুণটি বিধেয়কের শ্রেণিবিভাগ উপলক্ষণকে নির্দেশ করে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে 'বিচারক্ষমতা' গুণটি বিধেয়কের কোন শ্রেণিবিভাগকে নির্দেশ কর…
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর