উদ্দীপকের প্রথম বাক্যটিতে কোন ধরনের বিধেয়কের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের প্রথম বাক্যটিতে বিধেয়ক হিসেবে অবান্তর লক্ষণের ইঙ্গিত রয়েছে। কেননা এখানে ঝালকাঠী শহরে জন্মস্থানের উল্লেখ রয়েছে, যা ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। বিধেয়ক হলো এক প্রকার সম্পর্ক। সদর্থক যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে এ সম্পর্ক তৈরি হয়। বিধেয়কের প্রকারভেদগুলোর মধ্যে সর্বশেষ হলো অবান্তর লক্ষণ। যে গুণ বা গুণাবলি কোনো পদের জাত্যর্থের অংশ নয়, আবার পদটির জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃতও হয় না, সেসব গুণাবলিকে অবান্তর লক্ষণ বলে। অবান্তর লক্ষণ একটি পদ সম্পর্কে নতুন তথ্য প্রদান করে। আর যে অবান্তর লক্ষণ কোনো ব্যক্তি বিশেষের ক্ষেত্রে অপরিবর্তনীয়রূপে সবসময় উপস্থিত থাকে তাকে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। যেমন- ব্যক্তির জন্মস্থান, জন্মতারিখ ইত্যাদি ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। উদ্দীপকের প্রথম বাক্যটিতে শুকান্ত ভট্টাচার্য সুগন্ধা নদীর পাড়ে ঝালকাঠী শহরে জন্মগ্রহণ করেন। এখানে শুকান্ত ভট্টাচার্যের জন্মস্থান হিসেবে ঝালকাঠী শহরকে উপস্থাপন করা হয়েছে। তাই জন্মস্থান ঝালকাঠীর ক্ষেত্রে সবসময় উপস্থিত। কারণ একই ব্যক্তি দুই স্থানে জন্মগ্রহণ করতে পারে না। তাই বলা যায়, উদ্দীপকের প্রথম 'বাক্য দ্বারা ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ নির্দেশিত হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রথম বাক্যটিতে কোন ধরনের বিধেয়কের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর