বিধেয়কের আলোকে উদাহরণ-২ ও উদাহরণ-৩ এর পার্থক্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের উদাহরণ-২ এ উল্লিখিত শামীমার 'জন্মস্থান' হলো 'ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ' এবং উদাহরণ-৩ এ উল্লিখিত 'সাহসী' গুণটি হলো 'শ্রেণিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ'। এখানে 'জন্মস্থান' অপরিবর্তনীয় গুণ। ফলে এটি ব্যক্তির সাথে অবিচ্ছেদ্য। কিন্তু 'সাহসী' গুণটি পরিবর্তনযোগ্য। এটি শ্রেণির সাথে বিচ্ছেদ্য। বিধেয়কসমূহের পার্থক্য নিচে দেওয়া হলো- ১.. যে অবান্তর লক্ষণ কোনো ব্যক্তিবিশেষের বেলায় সর্বদাই উপস্থিত এবং যাকে কোনোক্রমেই পরিবর্তন করা যায় না তাকে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। অপরদিক, যে অবান্তর লক্ষণ 'কোনো শ্রেণিবিশেষের বেলায় সর্বদাই উপস্থিত থাকে না এবং যা মাঝে মাঝেই পরিবর্তিত হতে পারে তাকে শ্রেণিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। ২. ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ ব্যক্তির স্থায়ী গুণ। অপরদিকে, শ্রেণিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ শ্রেণির অস্থায়ী গুণ। ৩. ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ ব্যক্তিগত সার্বিক গুণ। কিন্তু শ্রেণিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ শ্রেণিগত আপেক্ষিক গুণ। ৪. ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ ব্যক্তির অস্তিত্বের সাথে জড়িত। অন্যদিকে, শ্রেণিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ শ্রেণির অস্তিত্বের সাথে জড়িত নয়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
বিধেয়কের আলোকে উদাহরণ-২ ও উদাহরণ-৩ এর পার্থক্য বিশ্লেষণ কর।
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর