দৃষ্টান্ত-১ এ কোন ধরনের বিধেয়কের প্রকাশ ঘটেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের দৃষ্টান্ত-১ এ বিধেয়ক হিসেবে জাতি ও উপজাতির সম্পর্কের প্রকাশ ঘটেছে। কেননা এখানে প্রাণী জাতি এবং সকল হাতি উপজাতি। বিধেয়কের প্রকারভেদগুলোর মধ্যে দুটি হলো জাতি ও উপজাতি। দুটি শ্রেণিবাচক পদের মধ্যে এমন সম্পর্ক থাকে যে, এদের একটির ব্যক্ত্যর্থ অন্যটির ব্যক্ত্যর্থের চেয়ে বেশি এবং বেশি ব্যক্ত্যর্থযুক্ত পদটি কম ব্যক্ত্যর্থযুক্ত পদটিকে অন্তর্ভুক্ত করে তখন বেশি ব্যক্ত্যর্থযুক্ত পদটিকে বলা হয় জাতি। আর কম ব্যক্ত্যর্থযুক্ত পদটিকে বলা হয় উপজাতি। উদ্দীপকের দৃষ্টান্ত-১ এ 'সকল হাতি হয় প্রাণী'। এখানে সকল হাতি উপজাতিটি প্রাণী জাতির অন্তর্ভুক্ত। তাই উদ্দীপকের দৃষ্টান্ত-১ এর মাধ্যমে জাতি ও উপজাতি নির্দেশিত হয়েছে। বিধেয়কের প্রকারভেদ। হিসেবে জাতি ও উপজাতি উভয়ই শ্রেণিবাচক পদ। জাতি একটি বৃহত্তর শ্রেণি এবং উপজাতি বৃহত্তর শ্রেণির অন্তর্গত একটি ক্ষুদ্রতর শ্রেণি। ব্যক্ত্যর্থের দিক থেকে জাতি উপজাতিকে অন্তর্ভুক্ত করে আর জাত্যর্থের দিক থেকে উপজাতি জাতিকে অন্তর্ভুক্ত করে। জাতি ও উপজাতি উভয়ই সাপেক্ষ পদ এবং পরস্পর গভীর সম্পর্কযুক্ত। সুতরাং দৃষ্টান্ত-১ এ যে ধরনের বিধেয়কের প্রকাশ ঘটেছে তা হলো জাতি ও উপজাতি।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-১ এ কোন ধরনের বিধেয়কের প্রকাশ ঘটেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর