বিধেয়কের আলোকে উদ্দীপকের শেষ বাক্যে উল্লিখিত গুণগুলোর প্রকৃতি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের শেষবাক্যে উল্লিখিত গুণগুলো বিধেয়কের প্রকারভেদ হিসেবে উপলক্ষণকে নির্দেশ করেছে। নিচে উপলক্ষণের প্রকৃতি ব্যাখ্যা করা হলো- সাধারণত উপলক্ষণ বলতে লক্ষণ বা বিভেদক লক্ষণ থেকে নিঃসৃত কোনো অনুমিত গুণকে বোঝায়। যে গুণ বা গুণাবলি কোনো পদের জাত্যর্থের অংশ নয় কিন্তু পদটির জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়, সেই গুণ বা গুণাবলিকে উপলক্ষণ বলে। একটি কারণ থেকে যেভাবে তার কার্য উৎপন্ন হয় ঠিক সেভাবেই একটি পদের জাত্যর্থ থেকে তার উপলক্ষণ নিঃসৃত হয়। যেমন- মানুষের বিচারশক্তি গুণটি মানুষ শ্রেণির উপলক্ষণ। উপলক্ষণ দুই প্রকার। যথা- ১. জাতিগত উপলক্ষণ: যে উপলক্ষণ একটি শ্রেণির আসন্নতম জাতির জাত্যর্থ থেকে নিঃসৃত হয় তাকে জাতিগত উপলক্ষণ বলে। যেমন- ক্ষুধা বা তৃষ্ণা মানুষের জাতিগত উপলক্ষণ। ২. উপজাতিগত উপলক্ষণ: যে উপলক্ষণ কোনো উপজাতির বিভেদক লক্ষণ বা নিজস্ব গুণ থেকে নিঃসৃত হয় তাকে উপজাতিগত উপলক্ষণ বলে। যেমন- বিচার ক্ষমতা মানুষের উপজাতিগত উপলক্ষণ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
বিধেয়কের আলোকে উদ্দীপকের শেষ বাক্যে উল্লিখিত গুণগুলোর প্রকৃতি ব্যাখ…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর