শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে মিলন সাহেবের চারিত্রিক বৈশিষ্ট্যে কোন প্রকারের বিধেয়কের প্রকাশ ঘটেছে? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকে মিলন সাহেবের চারিত্রিক বৈশিষ্ট্যে উপলক্ষণ প্রকাশ পেয়েছে। যে গুণ কোনো পদের জাত্যর্থের অংশ নয়, কিন্তু জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় সেই গুণকে ঐ পদের উপলক্ষণ বলে। যেভাবে একটা কারণ থেকে তার কার্য উৎপন্ন হয় কিংবা আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয় । ঠিক সেভাবেই একটা পদের জাত্যর্থ থেকে তার উপলক্ষণ নিঃসৃত হয়। যেমন— ক্ষুধা, তৃষ্ণা ইত্যাদি গুণ মানুষের জাত্যর্থের অংশ নয়। কিন্তু এগুলো মানুষ পদের জাত্যর্থ 'জীববৃত্তি' থেকে অনিবার্যভাবে অনুমিত হয়। উদ্দীপকে মিলন সাহেবের চারিত্রিক বৈশিষ্ট্য বর্ণনায় 'বিচক্ষণ' ও 'বিচারবোধ' গুণগুলো উল্লেখ করা হয়েছে। বিচক্ষণতা ও বিচারশক্তি গুণ দুটি মানুষের জাত্যর্থ বা জাত্যর্থের অংশ নয়। তবে মানুষের জাত্যর্থ বুদ্ধিবৃত্তি থেকে এদের উৎপত্তি হয়েছে। মানুষের বুদ্ধিবৃত্তি থাকার কারণেই মানুষ 'বিচক্ষণ ও বিচারশক্তির অধিকারী। বুদ্ধিবৃত্তি না থাকলে কখনোই তার মধ্যে এ গুণগুলো আসতোনা। সুতরাং বলা যায়, মিলন সাহেবের চারিত্রিক বৈশিষ্ট্যে উপলক্ষণের প্রকাশ ঘটেছে।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে মিলন সাহেবের চারিত্রিক বৈশিষ্ট্যে কোন প্রকারের বিধেয়কের প…

উদ্দীপক

মাহি ১৯৯৩ সালের ২২ জুন জন্মগ্রহণ করে। সে অত্যন্ত সৌন্দৰ্যপ্রিয় । অপরদিকে, তার পিতা মিলন সাহেব অত্যন্ত বিচক্ষণ ও বিচারবোধসম্পন্ন ব্যক্তি।

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024

উত্তর

কোনো উপজাতির সবচেয়ে নিকটবর্তী জাতিকে নিকটতম জাতি বা আসন্নতম জাতি বলা হয়।

উত্তর

জাতি ও উপজাতির মধ্যকার সম্পর্ক ব্যাখ্যা সংক্রান্ত একটি ধরন হলো সমজাতীয় উপজাতি। একই জাতির অন্তর্গত উপজাতিসমূহকে পারস্পরিক সম্পর্কের দিক থেকে সমজাতীয় উপজাতি বলা হয়। যেমন— মাছ জাতির অন্তর্গত ইলিশ মাছ, রুই মাছ, কই মাছ ইত্যাদি সবই সমজাতীয় উপজাতি। জীব জাতির অন্তর্গত মানুষ, গরু, বাঘ, হাতি, হরিণ, বানর ইত্যাদি সবই সমজাতীয় উপজাতি।

উত্তর

উদ্দীপকে মিলন সাহেবের চারিত্রিক বৈশিষ্ট্যে উপলক্ষণ প্রকাশ পেয়েছে। যে গুণ কোনো পদের জাত্যর্থের অংশ নয়, কিন্তু জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় সেই গুণকে ঐ পদের উপলক্ষণ বলে। যেভাবে একটা কারণ থেকে তার কার্য উৎপন্ন হয় কিংবা আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয় । ঠিক সেভাবেই একটা পদের জাত্যর্থ থেকে তার উপলক্ষণ নিঃসৃত হয়। যেমন— ক্ষুধা, তৃষ্ণা ইত্যাদি গুণ মানুষের জাত্যর্থের অংশ নয়। কিন্তু এগুলো মানুষ পদের জাত্যর্থ 'জীববৃত্তি' থেকে অনিবার্যভাবে অনুমিত হয়। উদ্দীপকে মিলন সাহেবের চারিত্রিক বৈশিষ্ট্য বর্ণনায় 'বিচক্ষণ' ও 'বিচারবোধ' গুণগুলো উল্লেখ করা হয়েছে। বিচক্ষণতা ও বিচারশক্তি গুণ দুটি মানুষের জাত্যর্থ বা জাত্যর্থের অংশ নয়। তবে মানুষের জাত্যর্থ বুদ্ধিবৃত্তি থেকে এদের উৎপত্তি হয়েছে। মানুষের বুদ্ধিবৃত্তি থাকার কারণেই মানুষ 'বিচক্ষণ ও বিচারশক্তির অধিকারী। বুদ্ধিবৃত্তি না থাকলে কখনোই তার মধ্যে এ গুণগুলো আসতোনা। সুতরাং বলা যায়, মিলন সাহেবের চারিত্রিক বৈশিষ্ট্যে উপলক্ষণের প্রকাশ ঘটেছে।

উত্তর

উদ্দীপকে মাহির মাধ্যমে অবান্তর লক্ষণের অন্তর্গত ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ ও ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ প্রকাশিত হয়েছে। অবান্তর লক্ষণ কোনো শ্রেণির জাত্যর্থের অংশ নয় আবার জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃতও নয়। অবান্তর লক্ষণের অন্তর্গত ব্যক্তিগত অবান্তর লক্ষণের দুটি প্রকার হলো ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ এবং ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। যে অবান্তর লক্ষণ কোনো ব্যক্তি বিশেষের ক্ষেত্রে অপরিবর্তনীয় রূপে সবসময় উপস্থিত থাকে তাকে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। অন্যদিকে, যে অবান্তর লক্ষণ ব্যক্তির মধ্যে কখনো উপস্থিত থাকে আবার কখনো অনুপস্থিত থাকে তাকে ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। উদ্দীপকে দেখা যায়, মাহি ১৯৯৩ সালের ২২ জুন জন্মগ্রহণ করে। এটি তার ব্যক্তিগত এমন একটি বৈশিষ্ট্য যা পরিবর্তন করা সম্ভব নয়। সুতরাং এ বৈশিষ্ট্যটি মাহির ক্ষেত্রে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। অন্যদিকে মাহির সৌন্দর্যপ্রিয়তা তার এমন একটি ব্যক্তিগত বৈশিষ্ট্য যা বর্তমানে উপস্থিত আছে তবে ভবিষ্যতে তার মধ্যে উপস্থিত নাও থাকতে পারে। সুতরাং এটি ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। একইভাবে কোনো ব্যক্তির শখ; পেশা, কবি নজরুলের বাবরি চুল প্রভৃতি এ বিধেয়কের দৃষ্টান্ত। পরিশেষে বলা যায়, অবান্তর লক্ষণের উপস্থিতি বা অনুপস্থিতি জাত্যর্থের কোনো বিঘ্ন ঘটায় না, বরং ব্যক্তির ক্ষেত্রে পরিবর্তনীয় বা অপরিবর্তনীয় অতিরিক্ত কিছু বৈশিষ্ট্য প্রকাশ করে।
HSCLogic 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।