দৃশ্য-২ কোন অবান্তর লক্ষণকে নির্দেশ করে?
উত্তর: 'দৃশ্য-২' শ্রেণিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণকে নির্দেশ করে। কেননা এখানে যে গুণের উল্লেখ করা হয়েছে সেগুলো কোনো শ্রেণির ক্ষেত্রে সবসময় সমানভাবে বিদ্যমান থাকে না। যে গুণ বা গুণাবলি কোনো পদের জাত্যর্থের অংশ নয়; আবার পদটির জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃতও নয় সেই গুণ বা গুণাবলিকে বিধেয়ক হিসেবে অবান্তর লক্ষণ বলে । অবান্তর লক্ষণকে চারভাগে ভাগ করা যায় যার মধ্যে একটি হলো শ্রেণিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। যে অবান্তর লক্ষণ কোনো শ্রেণির ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে উপস্থিত থাকে; আবার কোনো কোনো ক্ষেত্রে উপস্থিত থাকে না, সেই অবান্তর লক্ষণকে শ্রেণিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। উদ্দীপকের 'দৃশ্য-২' এ 'ফর্সা, কালো' এই দুটি বিষয় উপস্থাপন করা হয়েছে। এখানে 'ফর্সা' ও 'কালো' সকল মানুষের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য নয়। কারও কারও ক্ষেত্রে এগুলো বিদ্যমান থাকে; আবার কারও কারও ক্ষেত্রে এগুলো বিদ্যমান থাকে না। তাই 'দৃশ্য-২' এর দ্বারা শ্রেণিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ নির্দেশিত হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্য-২ কোন অবান্তর লক্ষণকে নির্দেশ করে?
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর