উদাহরণ-২ এর উদ্দেশ্য ও বিধেয় দ্বারা নির্দেশিত বিধেয়কের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের 'উদাহরণ-২' এর মাধ্যমে বিধেয়কের প্রকারভেদ জাতি ও উপজাতি নির্দেশিত হয়েছে। বিধেয়কের প্রকারভেদ হিসেবে জাতি ও উপজাতির মধ্যে বিভিন্ন দিক দিয়ে সম্পর্ক রয়েছে। উদ্দীপকের উদাহরণ-২' এ উপস্থাপন করা হয়েছে যে, সকল ঘোড়া হয় চতুষ্পদী প্রাণী'। এখানে 'ঘোড়া' নামক উপজাতিটি চতুষ্পদী প্রাণী' জাতির অন্তর্ভুক্ত। তাই 'উদাহরণ-২' এর মাধ্যমে বিধেয়কের প্রকারভেদ 'জাতি' ও 'উপজাতি' নির্দেশিত হয়েছে। বিধেয়কের প্রকারভেদগুলোর মধ্যে প্রথমটি হলো জাতি এবং দ্বিতীয়টি হলো উপজাতি । দুটি শ্রেণিবাচক পদ যখন এমনভাবে সম্পর্কযুক্ত থাকে যে এদের একটির ব্যক্ত্যর্থ অন্যটির ব্যক্ত্যর্থের চেয়ে বেশি এবং বেশি ব্যক্ত্যর্থপূর্ণ পদটি কম ব্যক্ত্যর্থপূর্ণ পদটিকে অন্তর্ভুক্ত করে তখন বেশি ব্যক্ত্যর্থপূর্ণ পদটিকে বলা হয় জাতি। আর কম ব্যক্ত্যর্থপূর্ণ পদটিকে বলা হয় উপজাতি। জাতি ও উপজাতির প্রকৃতি পর্যালোচনা করলে দেখা যায় যে, জাতি ও উপজাতি উভয়ই শ্রেণিবাচক পদ। জাতি যেমন একটি শ্রেণি তেমনি উপজাতিও একটি শ্রেণি। জাতি ও উপজাতি উভয়ের নির্দিষ্ট পরিমাণ ব্যক্ত্যর্থ রয়েছে। জাতির মধ্যে যেমন বিশেষ বিশেষ সদস্য অন্তর্ভুক্ত তেমনি উপজাতির মধ্যেও বিশেষ বিশেষ সদস্য অন্তর্ভুক্ত। অর্থ প্রকাশের জন্য জাতি ও উপজাতির একটি অন্যটির ওপর নির্ভরশীল । তাই জাতি ও উপজাতি উভয়ই সাপেক্ষ পদ। উপজাতি ছাড়া যেমন জাতি হয় না তেমনি জাতির অন্তর্ভুক্ত হয়েই একটি উপজাতি হয়। সুতরাং জাতি ও উপজাতি পারস্পারিকভাবে নির্ভরশীল।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদাহরণ-২ এর উদ্দেশ্য ও বিধেয় দ্বারা নির্দেশিত বিধেয়কের পারস্পরিক …
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর